Ashwin Retires: অশ্বিনের অবসর ঘোষণার সময় নিয়ে আপত্তি গাভাসকরের, গম্ভীরের বড় বার্তার পরেও থামছে না প্রশ্নবাণ

Ashwin Retires: ব্রিসবেন টেস্ট ড্র। সিরিজ ১-১। বাকি আরও ২টি টেস্ট। এই পরিস্থিতিতেই আজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে কাল দেশে ফেরার বিমান ধরছেন রবিচন্দ্রন অশ্বিন।

অশ্বিন আজ খেলার শেষে সাংবাদিক বৈঠকে এসে অধিনায়ক রোহিত শর্মার পাশে বসেই অবসরের কথা ঘোষণা করেন এবং বেরিয়ে যান। তার আগে দীর্ঘক্ষণ কথা বলেন বিরাট কোহলির সঙ্গে।

Ashwin Retires

সুনীল গাভাসকর অশ্বিনের এভাবে অবসর ঘোষণাকে সমর্থন করেননি। গাভাসকর স্টার স্পোর্টসে বলেন, অশ্বিন বলতেই পারতেন এই সিরিজের পর আর দেশের হয়ে খেলব না। কিন্তু তা না করে অশ্বিন মহেন্দ্র সিং ধোনি যা করেছিলেন ২০১৪-১৫ মরশুমে, মেলবোর্নে তৃতীয় টেস্টের পর, সেই পথেই হাঁটলেন। এতে ভারতের একজন প্লেয়ার কমে গেল।

সানির কথায়, নির্দিষ্ট লক্ষ্য নিয়েই দল বাছাই করেছেন নির্বাচকরা। যদি কেউ চোট পান, তাহলে রিজার্ভ প্লেয়ারদের থেকে নেওয়ার সুযোগ থাকে। সিডনিতে স্পিনাররা সাহায্য আদায় করে নিতেন পিচ থেকে। সেখানে ভারত ২ স্পিনারে খেলতেই পারতো। মেলবোর্নে পিচ কেমন হবে তা জানি না। তবে সিডনিতে ভারত অশ্বিনকে খেলাতো বলেই আমার ধারণা।

গাভাসকর যেটা বারবার বলেছেন, অশ্বিনের উচিত ছিল সিরিজ শেষের জন্য অপেক্ষা করা। সিরিজের মাঝপথে অবসর ঘোষণা করে কালই দেশে ফিরে আসার সিদ্ধান্ত মোটেই সমর্থনযোগ্য নয়। সিডনি টেস্টে তাই রবীন্দ্র জাদেজার সঙ্গে ওয়াশিংটন সুন্দরকেই ভারত খেলাবে, সেটাও স্পষ্ট।

পারথ টেস্টে অশ্বিনকে খেলানো নিয়ে চর্চা ছিল। ম্যাচের আগে হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে দীর্ঘ কথা হয় অশ্বিনের। তিনি পিচও দেখতে গিয়েছিলেন। তারপরও চলতি সিরিজের প্রথম টেস্টে জাদেজা ও অশ্বিনকে বাইরে রেখে সুন্দরকে খেলায় ভারত।

সিরিজের মাঝপথে আচমকা অবসর ঘোষণা অশ্বিনের ব্যক্তিগত সিদ্ধান্ত, সমর্থন জানানো উচিত বলে মন্তব্য করেছেন রোহিত। সঙ্গে জানান, তিনি পারথে পৌঁছেই জানতে পারেন অশ্বিন অবসর নিয়ে ভাবনাচিন্তা করছেন। এরপর তাঁকে দিন-রাতের টেস্ট পর্যন্ত অপেক্ষা করতে বলেন রোহিত। সেই টেস্টে অশ্বিন খেলেন। তবে ব্রিসবেনে ব্যাটিং গভীরতা বাড়াতেই অশ্বিনকে বাইরে রেখে জাদেজাকে খেলায় ভারত।

বিরাট কোহলি আবার বলছেন, তাঁকে আজই অবসরের কথা জানান অশ্বিন। যদি অ্যাডিলেড টেস্টই অশ্বিনের শেষ টেস্ট বলে আগে জানা যেত তাহলে তাঁর জন্য অন্তত গার্ড অব অনার-সহ বিদায়ী টেস্টে যা যা বন্দোবস্ত করা যায় তা করা হতো। ফলে প্রশ্ন থাকছে, কেন অশ্বিনের মতো কিংবদন্তির জন্য বিদায়ী টেস্টের বন্দোবস্ত করা হলো না?

অশ্বিনের অবসরের পর ভারতের হেড কোচ গৌতম গম্ভীর এক্স হ্যান্ডলে লেখেন, "তরুণ বোলার থেকে অশ্বিনের আধুনিক ক্রিকেটের কিংবদন্তি হওয়ার সাক্ষী থাকার সুযোগ পেয়েছি। তা বিশ্বে দৃষ্টান্তস্বরূপ। আমি নিশ্চিত, আগামী প্রজন্মের বোলাররা বলবে আমরা বোলার হয়েছি অশ্বিনের জন্য। তোমাকে মিস করব ভাই।"

আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ম্যাচ উইনার, বল হাতে ম্যাজিসিয়ান এবং ক্রিকেট নিয়ে ভাবনায় বিচক্ষণ ক্রিকেটার হলেন অশ্বিন। তাঁর আন্তর্জাতিক কেরিয়ার গর্ব করার মতো। আগামীর জন্য শুভেচ্ছা রইল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+