Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs ENG:৫০০ উইকেটের সঙ্গে কুম্বলের রেকর্ডও ভাঙতে পারেন অশ্বিন, ঘরের মাঠে মাইলস্টোনের হাতছানি জাদেজার সামনেও

আগামী বৃহ্স্পতিবার থেকে রাজকোটে শুরু হচ্ছে ভারত ইংল্যামন্ডের মধ্যে তৃতীয় টেস্ট। এই সিরিজের শুরু থেকেই একাধিক মাইলস্টোন তৈরির হাতছানি রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের। তারমধ্যে অন্যতম টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট। হায়দরাবাদ টেস্টে সেই মাইলতফলক স্পর্শ করা সম্ভব হয়নি অশ্বিনের। দ্বিতীয় টেস্টে কাছে গিয়েও থামতে হয় তামিল স্পিনারকে। রাজকোটে শুধু ৫০০ উইকেট নয় আরও একটি রেকর্ডের হাতছানি রয়েছে তাঁর সামনে।

বিশাখাপত্তনমে ৫০০ উইকেটে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু ফিরতে হল সেই ৪৯৯-তেই। দ্বিতীয় ইনিংসে ফোকসকে আউটও করে প্রথমে ৫০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন। কিন্তু ইংল্যান্ড ব্যাটার রিভিউ নেন। তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত বাতি‌ল করে দেন।ফলে অশ্বিনের নামের পাশে রয়েছে ৪৯৯ টেস্ট উইকেট। এই পরিস্থিতিতে রাজকোটে ১ উইকেট নিলেই রেকর্ড গড়বেন অশ্বিন।

IND vs ENG: r ashwin 4 wickets away from most wickets in india

শুধু ৫০০ উইকেট নেওয়াই নয় প্রাক্তন ভারত ভারত অধিনায়ক অনিল কুম্বলের রেকর্ড ভাঙার সুযোগও রয়েছে অশ্বিনের সামনে। ঘরের মাঠে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার ক্ষেত্রেও শীর্ষে রয়েছেন কুম্বলে। ৬৩টি টেস্টে ভারতের প্রাক্তন অধিনায়ক নিয়েছেন ৩৫০টি উইকেট । সেখানে ৫৭টি টেস্টে ৩৪৬টি উইকেট নিয়ে দুই নম্বরে রয়েছেন অশ্বিন।

রাজকোটে তৃতীয় ম্যাচে পাঁচটি উইকেট নিলেই, ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজিরও গড়ে ফেলবেন তামিল এই স্পিনার। এরআগে চলতি সিরিজে অশ্বিন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে ভারতের শীর্ষস্থানীয় উইকেট শিকারী হয়েছেন অশ্বিন। ইংল্যান্ডের বিরুদ্ধে উইকেট সংখ্যার নিরিখে কিংবদন্তি লেগ-স্পিনার ভগবথ চন্দ্রশেখরকে ছাড়িয়ে গিয়েছেন অশ্বিন।

ঘরের মাঠে রেকর্ডের হাতছানি রয়েছে রবীন্দ্র জাদেজার সামনেও। রাজকোট জাড্ডুর কাছে ঘরের মাঠ। এই ম্যাচে খেলতে পারলে একাধিক মাইলস্টোন তৈরি করতে পারেন জাদেজা। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে কপিল দেব এবং রবিচন্দ্রন অশ্বিনের কৃতিত্ব এক সঙ্গে স্পর্শ করতে পারেন জাডেজা।

তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে টেস্টে ২৫০ উইকেট নেওয়ার পাশাপাশি ৩০০০ রানের মালিক হতে পারেন জাদেজা। ৬৯টি টেস্ট খেলে এখনও পর্যন্ত ভারতীয় দলের তারকা অলরাউন্ডার নিয়েছেন ২৮০টি উইকেট। ব্যাট হাতে করেছেন ২৮৯৩ রান। কপিল এবং অশ্বিনের কৃতিত্ব স্পর্শ করতে রাজকোটে তাঁর দরকার ১০৭ রান। তবে ৩ হাজার রান এবং ৩০০ উইকেট উভয় রেকর্ড করতে হলে জাদেজাকে আরও কয়েকটা ম্যাচে খেলার প্রয়োজ‌ন। কারণ এখনও দরকার ২০ উইকেট।

রাজকোটে জাদেজার খেলা প্রসঙ্গে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে কুলদীপ যাদব বলেন, 'জাদেজা খুব ভালোভাবেই অনুশীলন করেছেন, ওকে দেখে চো খেলার মতো ফিট ‌লেগেছে।'পাঁচ ম্যাচ সিরিজে এখন ১-১ সমতা। হায়দরাবাদে প্রথম টেস্টে জিতেছে ইংল্যান্ড। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টটা জিতে সমতায় ফিরিয়েছে ভারত। পাঁচ ম্যাচের সিরিজে রাজকোটের তৃতীয় ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+