IPL 2024: জাহ্নবী কাপুরের জন্য অশ্বিনের ‘বিশেষ বার্তা’, ভারতীয় ক্রিকেটারের কীর্তি ঝড় তুলল নেট দুনিয়ায়

মাঠে যেমন তিনি সফল ক্রিকেটার, তেমনই মাঠের বাইরেও রবিচন্দ্রন অশ্বিন দায়িত্বশীল সংসারী মানুষ। প্রীতির সঙ্গে দীর্ঘ প্রেম পর্বের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের দাম্পত্য জীবন নিয়ে কখনই কোনও বিতর্ক দেখা যায়নি। শেষ পর্যন্ত অশ্বিনের মনেও জায়গা করেনিলেন অন্য কেউ। তাও তিনি আবার বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর।

প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ঘটে কত ঘটনা। সেলেবরা এখানে কোনও কিছু পোস্ট করলে বা কোনও বিষয়ে মন্তব্য করলে তা ঝড় তোলে নেটিজেনদের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন অশ্বিন। এবার ভারতীয় ক্রিকেটার জাহ্নবী কাপুরকেই পাঠালেন বিশেষ বার্তা। যদিও বলিউড অভিনেত্রীর অ্যাকাউন্টি প্যারোডি ছিল। কী হয়েছে গোটা ঘটনাটি, সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরা হল এই প্রতিবেদনে।

IPL 2024

অশ্বিনের এক্স হ্যান্ডেলে ক্রিকেটার রবীন্দ্র জাদেজার উদ্দেশে একটি বার্তা দেওয়া হয়েছিল। যার উত্তর দেন জাদেজা। এর পরই জাহ্নবী কাপুর (প্যারোডি) নামের একটি পেজ থেকে লেখা হয়, "দারুণ সুন্দর ব্যপার অশ্বিন।" এই অ্যাকাউন্টটি যে জাহ্নবীর নয়, সেটা হয়ত বুঝতেই পারেননিী অশ্বিন। ভারতীয় দলের তারকা স্পিনার উচ্ছ্বাস প্রকাশ করে লিখে বসেন, "হে জাহ্নহী। এরপরই নেটিজেনদের মধ্যে ঝড় উঠে অশ্বিন আর বলিউড অভিনেত্রীর সম্পর্ক নিয়ে।

যদিও জল বেশিদূর গড়াবার আগেই জাহ্নবী কাপুর (প্যারোডি) নামের অ্যাকাউন্ট থেকে জানিয়ে দেওয়া হয় এটা অভিনেত্রীর আসল প্রোফাইল নয়। এরপরই অশ্বিন লেখেন, "তোমার এটা বলা উচিত নয়, কারণ এতে তো প্যারোডি রয়েছেই আর আসল ভেবে চ্যাট করার মধ্যেই তো আনন্দ।"

দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা, কার্তিক আরিয়ানের মতো অভিনেতাদের জন্য এককালে মন দুর্বল হয়েছিল জাহ্নবীর। কিন্তু তিনি ফিরে গিয়েছেন ছোটবেলার প্রেমিকের কাছেই। জাহ্নবী নাকি প্রেম করছেন এক রাজনীতিক পরিবারের ছেলের সঙ্গে। তাঁর নাম শিখর পাহাড়িয়া।

আইপিএলের উদ্বোধনী ম্যাচে ২২ মার্চ চেন্নাইয়ে চিপকে মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তার আগে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। তার আগে সোশ্যাল মিডিয়ায় অশ্বিন লেখেন, 'চিপকে অনুষ্ঠেয় চেন্নাই ও বেঙ্গালুরুর মধ্যকার আইপিএলের উদ্বোধনী ম্যাচের টিকিটের চাহিদা অবিশ্বাস্য। আমার সন্তানরা উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ দেখতে চায়।'


ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন বর্তমানে খেলেন রাজস্থান রয়্যালসের হয়ে। তবে ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত চেন্নাইয়ের হয়ে খেলেছেন তিনি। এছাড়াও, রাইজিং পুনে সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। এখন পর্যন্ত আইপিএলে ১৯৭ ম্যাচ খেলে অশ্বিন নিয়েছেন ১৭১ উইকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+