পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারির বাস্তবায়ন অসম্ভব, মত রবিচন্দ্রন অশ্বিনের

ভারত সাফ জানিয়ে দিয়েছে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না। পাকিস্তানও সেক্ষেত্রে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর বার্তা দিয়েছে। যদিও তা সম্ভব নয় বলেই মনে করছেন রবিচন্দ্রন অশ্বিন।

পাকিস্তান থেকে এশিয়া কাপ সরানোর বিষয়ে এবার নিজের ইউটিউব চ্যানেলে মুখ খুললেন রবিচন্দ্রন অশ্বিন। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি তথা বিসিসিআই সচিব জয় শাহ পাকিস্তান থেকে এশিয়া কাপ সরানোর বার্তা দিতেই কোণঠাসা পাকিস্তান বাজার গরম করতে নেমে পড়েছে। ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর কথাও বলেছে পিসিবি।

এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত

এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত

সম্প্রতি বাহরিনে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের জরুরি সভায় জয় শাহ জানিয়ে দেন, ভারতীয় দলকে পাকিস্তানে খেলতে যাওয়ার ব্যাপারে কেন্দ্রীয় সরকার অনুমতি দেবে না। তা শুনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠি বলেন, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না গেলে পিসিবিও ভারতে বিশ্বকাপ খেলতে দল পাঠাবে না। এশিয়া কাপের আয়োজক হিসেবে পাকিস্তান থাকলে অবশ্য আপত্তি নেই বিসিসিআইয়ের। ভারত না থাকলে এশিয়া কাপের জৌলুস কমবে। স্পনসররা পিছু হঠবেন। এই আবহে মার্চে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সেপ্টেম্বরে এশিয়া কাপ কোথায় হবে।

অশ্বিনের বক্তব্য

অশ্বিনের বক্তব্য

অশ্বিন এই প্রসঙ্গে বলেছেন, এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা। কিন্তু সেখানেই টুর্নামেন্ট হলে তাতে ভারত অংশ নেবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। ভারতের অংশগ্রহণ চাইলে এশিয়া কাপ সরাতে হবে পাকিস্তান থেকে। কিন্তু এমন পরিস্থিতি আগেও হয়েছে। যখন আমরা বলেছি ওই দেশে খেলতে যাব না, তখন পাল্টা তারাও বলেছেন এ দেশে না আসার কথা। পাকিস্তানও এবার বলছে তারা বিশ্বকাপ খেলতে আসবে না। যদিও আমি মনে করি এটা সম্ভব নয়।

শ্রীলঙ্কায় করার পক্ষে সওয়াল

শ্রীলঙ্কায় করার পক্ষে সওয়াল

এশিয়া কাপ সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে সংযুক্ত আরব আমিরশাহীতে। দুবাই, আবু ধাবি ও শারজায় এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা। গত বছরও টি ২০ বিশ্বকাপের আগে ইউএইতে হয়েছে টি ২০ ফরম্যাটের এশিয়া কাপ। অক্টোবর-নভেম্বরে যেহেতু ভারতে আইসিসি বিশ্বকাপ রয়েছে, ফলে এবারের এশিয়া কাপ হবে ৫০ ওভারের ফরম্যাটেই। অশ্বিন চান টুর্নামেন্টটি শ্রীলঙ্কায় হোক। তার কারণ হিসেবে অশ্বিন বলেন, দুবাইয়ে অনেক টুর্নামেন্ট হয়ে থাকে। বিশ্বকাপের আগে এবারের এশিয়া কাপ শ্রীলঙ্কায় হলে ভালোই হবে। ফলে পাকিস্তান থেকে সরিয়ে শ্রীলঙ্কাতেও নিয়ে যাওয়া হতে পারে এই টুর্নামেন্ট। সেটা হলে আমি খুশিই হব।

চাপানউতোর অব্যাহত

চাপানউতোর অব্যাহত

উল্লেখ্য, কয়েক মাস ধরেই এশিয়া কাপ আয়োজন নিয়ে বিসিসিআই ও পিসিবির মধ্যে চাপানউতোর চলছে। গত বছরই জয় শাহ বলেছিলেন এশিয়া কাপ পাকিস্তান থেকে সরানোর কথা। তৎকালীন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা তখন বিশ্বকাপ থেকে পাকিস্তানের সরে দাঁড়ানোর কথা বলেছিলেন। নাজম শেঠি পিসিবিতে রামিজের স্থলাভিষিক্ত হওয়ার পর বলেছিলেন, এসিসির সঙ্গে যোগাযোগ রক্ষা করেই চলবেন। কিন্তু জয় শাহ এসিসি সূচি ঘোষণা করায় অসন্তোষ ব্যক্ত করেন নাজম। যদিও তাঁর বক্তব্য ভিত্তিহীন হলে জানায় এসিসি। তারপর বৈঠকেও তিনি রামিজের সুরে কথা বলেছেন। যদিও বাস্তবে পাকিস্তান এশিয়ান ক্রিকেট কাউন্সিলেও একঘরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+