Ashwin Retires: অশ্বিনের বিদায়ের প্রক্রিয়া মানতে পারছেন না কপিল, বাড়ি ফিরতেই পোস্টারে চমকে দিল কন্যা
Ashwin Retires: রবিচন্দ্রন অশ্বিনের আজ যেখানে মেলবোর্ন পৌঁছনোর কথা ছিল, সেখানে তিনি ফিরলেন চেন্নাইয়ের বাড়িতে। ভারতীয় ড্রেসিংরুমকে বিদায় জানিয়ে।
অস্ট্রেলিয়া সফরের মাঝপথে এভাবে অশ্বিনের অবসর ঘোষণার কারণ নিয়ে নানা চর্চা চলছে। সিংহভাগ মানুষই অবাক। ভারতীয় ক্রিকেট দলের ম্যানেজমেন্ট বা বিসিসিআইয়ের কেউ কেউ আবার ততটা অবাক নন।

টেস্টে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় অশ্বিন শেষ করলেন সপ্তম স্থানে থেকে। স্পিনারদের মধ্যে এখনও তিনি বিশ্বের চার নম্বর। ভারতীয়দের মধ্যে রয়েছেন অনিল কুম্বলের পরেই। এহেন অশ্বিনকে নিদেনপক্ষে বিসিসিআই কেন বিদায়ী টেস্ট খেলার সুযোগ দিল না সেটাই বড় প্রশ্ন।
অ্যাডিলেডেই যদি অশ্বিনকে শেষবার খেলানোর পরিকল্পনা ভারতীয় দলের থাকতো, তাহলে তো সেই টেস্টেই গার্ড অব অনার-সহ সম্মান জানানোর নানা বন্দোবস্ত করা যেত। কিন্তু কোথায় কী! ব্রিসবেন টেস্টের পর অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে এসে অশ্বিন অবসর ঘোষণা করলেন।
ভারতীয় দলের ড্রেসিংরুমে বিদায়ী ভাষণ দিলেন অশ্বিন। কেক কাটা হলো, ছবি তোলা হলো, অনেকেই এক্স হ্যান্ডলে নানা পোস্ট করলেন। তারপরই অশ্বিন ব্রিসবেন থেকে সটান চেন্নাইয়ে। যদিও নিজের শহরে ফিরে, বাড়িতে ফিরে ভক্তদের তরফে যে সম্মান, উষ্ণ অভ্যর্থনা পেলেন তা তাঁকে মনে করাল ২০১১ সালে বিশ্বকাপ জেতার পরের অভিজ্ঞতা।
The love we give away is the only love we keep. 🙏🙏🙏🙏 pic.twitter.com/kfkGjGfNE7
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) December 18, 2024
অশ্বিন জানাতে ভোলেননি, তিনি ভেবেছিলেন চেন্নাইয়ে নীরবেই ফিরবেন। বাড়ি গিয়ে রিল্যাক্স করবেন। কিন্তু সেই ভাবনা ভুল ছিল তা অশ্বিন টের পেলেন চেন্নাইয়ে ফিরেই। বাবার আলিঙ্গন, স্নেহচুম্বন, মায়ের চোখে জল, প্রদীপ জ্বালিয়ে টিকা পরিয়ে স্বাগত জানানো, সমর্থকদের আবদার মেটানো- অবসরের পর ঘরে ফেরা অশ্বিনের কাছে হয়ে থাকল স্মরণীয়।
❤️🙏 pic.twitter.com/DuGB95qfdn
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) December 19, 2024
অশ্বিনকে চমক দিয়েছে তাঁর কন্যাও। সেই ছবি অশ্বিন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন। তাতে দেখা যাচ্ছে, অশ্বিনের কন্যার হাতে পোস্টার। তাতে লেখা, থ্যাঙ্ক ইউ আন্না। ইউ হ্যাভ দ্য স্ট্রিটস। উল্লেখ্য, শেষ লাইনটা অশ্বিনের আত্মজীবনী থেকে নেওয়া।
চলতি বছরেই প্রকাশিত হয়েছে অশ্বিনের আত্মজীবনী "I Have the Streets: A Kutty Cricket Story"। ছোটবেলা থেকে ২০১১ সালের বিশ্বকাপ জয়ের নানা স্মৃতি লিপিবদ্ধ রয়েছে সেই বইটিতে। আছে ক্রিকেট নিয়ে মেতে থাকা কলোনিতে বেড়ে অশ্বিনের ওঠা, রাস্তায় ক্রিকেট খেলা, আর্থিক প্রতিবন্ধকতা পার করার লড়াই, টিনএজারেই মাঁকড়ীয় আউট-সহ নানা ঘটনার কথা।
রাস্তায় টেনিস বা সোডুকু বলে ক্রিকেট খেলতেন অশ্বিন। ছোটবেলায় লেগব্রেক করতেন। ছিলেন ওপেনার। অশ্বিনকে অফ-স্পিনার করার জন্য ডব্লিউভি রামনের ভূমিকা। অশ্বিনের ক্রিকেটীয় দর্শন। সব কিছুতেই আত্মজীবনীতে আলোকপাত করেছেন অশ্বিন।
ভারতীয় দলের হয়ে খেলবেন না। তবে খেলার জন্য রাস্তা রয়েছে। পুরানো দিনের স্মৃতি উস্কে, ফের খেলার জন্য উৎসাহিত করতে মেয়ের বানানো পোস্টারের সেই গভীর অর্থবাহী প্রচেষ্টা মন ছুঁয়ে গিয়েছে অশ্বিনের। ভক্তদেরও।
অশ্বিনকে যেভাবে অবসর ঘোষণা করে ফিরে আসতে হলো তা মানতে পারছেন না প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব। তিনি বলেন, পরের প্রজন্ম আমাদের চেয়ে ভালো হবেই। তা না হলে বিশ্ব এগিয়ে যেতে পারে না। আমরা কেউ ভাবিনি সুনীল গাভাসকর বা সচিন তেন্ডুলকরের কাছাকাছি কেউ যেতে পারবেন। কিন্তু অশ্বিন পেরেছেন। ফলে আমি থাকলে অশ্বিনকে এভাবে যেতে দিতাম না। আমি তাঁকে অনেক বেশি সম্মান ও ভালোবাসা দিতাম।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications