অশ্বিনের নয়া রেকর্ড, দ্বিতীয় দিনেই জয়ের গন্ধ পাচ্ছে ভারত

মোহালি, ৬ নভেম্বর : দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চেতেশ্বর পূজারার চওড়া ব্যাটে ভর করে ইতিমধ্যেই জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে বিরাট কোহলির ভারত। দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১৮৪ রানে গুটিয়ে দিয়ে গুরুত্বপূর্ণ ১৭ রানের লিড পয় ভারত। এরপর ব্যাট করতে নেমে দিনের শেষে ভারতের রান ২ উইকেটে ১২৫। অর্থাৎ ১৪২ রানের লিড নিয়ে ফেলেছে দল। ৬৩ রানে অপরাজিত রয়েছেন পূজারা। কোহলি রয়েছেন ১১ রানে অপরাজিত।

বৃহস্পতিবার ম্যাচ শুরুর কয়েকঘণ্টার মধ্যেই শুরু হয়ে গিয়েছিল গুঞ্জন। মহেন্দ্র সিং ধোনির মতো বিরাট কোহলিও কি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হারের মুখে পড়তে চলেছেন? প্রশ্নটা অবধারিত ছিল কারণ, প্রথম টেস্টের প্রথম দিন মাত্র ২০১ রানে গুটিয়ে গিয়েছে ভারত। কোনও এক অখ্যাত ডি এলগারের বোলিংয়ে ধরাশায়ী হয়েছে বিশ্বখ্যাত ব্যাটিং লাইন আপ।

অশ্বিনের নয়া রেকর্ডে দিকভ্রষ্ট প্রোটিয়ারা, ১৭ রান লিড ভারতের

এরপর বল হাতে নেমে কতোটা কি করার থাকতে পারে তা নিয়ে কানিকটা সন্দেহ রয়েই গিয়েছিল। খেলা শেষ হওয়া পর্যন্ত ২৮ রানে ২ উইকেট খুইয়েছিল দক্ষিণ আফ্রিকা।

তবে এদিন দিনের শুরু থেকেই ম্যাচের রাশ হাতে নিয়ে নেন রবিচন্দ্রণ অশ্বিন। তিনি ও বাকী দুই স্পিনার রবীন্দ্র জাদেজা (৫৫/৩) ও অমিত মিশ্রর (৩৫/২) দাপটে গুরুত্বপূর্ণ ১৭ রানের লিড পেল ভারত। কারণ মাত্র ১৮৪ রানে শেষ দক্ষিণ আফ্রিকার ইনিংস।

ভারতের বোলিংকে নেতৃত্ব দিলেন রবিচন্দ্রণ অশ্বিন। মাত্র ২৯টি টেস্ট খেলে তিনি ছুঁয়ে ফেললেন ১৫০ টেস্ট উইকেটের মাইলস্টোন। ভারতীয়দের মধ্যে এই কৃতিত্ব আর কারও নেই। এর আগে এরাপল্লী প্রসন্ন ৩৪ টেস্টে এই মাইলস্টোনে পৌঁছন।

এদিন ইমরান তাহিরের উইকেট পেতেই এই মাইলস্টোন স্পর্শ করেন অশ্বিন। এদিন মিলিয়ে মোট ১৩বার টেস্টে পাঁচ উইকেট পেলেন অশ্বিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+