Ashwin Retires: আক্ষেপ নেই, মনে পড়ছে বিশ্বকাপ জিতে ফেরার কথা! উষ্ণ অভ্যর্থনায় ভেসে বললেন অশ্বিন
Ashwin Retires: আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানানোর ২৪ ঘণ্টা পার হতে না হতেই নিজের শহরে ফিরলেন রবিচন্দ্রন অশ্বিন। ব্রিসবেন থেকে চেন্নাই পৌঁছে বিমানবন্দরে কোনও প্রশ্নের উত্তর দিতে চাননি।
এক সাংবাদিক জানতে চান, কেন চলতি সিরিজের মাঝপথেই এমন অবসর ঘোষণা? অশ্বিন নিরুত্তর থাকেন। পরে বাড়ির সামনে কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন অশ্বিন।

পারথ টেস্টে অধিনায়কত্ব করেছিলেন সহ অধিনায়ক জসপ্রীত বুমরাহ। দীর্ঘ ক্রিকেট জীবনে দেশকে নেতৃত্ব দিতে না পারার আক্ষেপ আছে কিনা তা জানতে চাইলে অশ্বিনের সরস জবাব, আর তো দিতে পারব না। ফলে এ নিয়ে কথা বলার দরকার নেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর।
এরপরই অশ্বিন বলেন, আমার কোনও আক্ষেপ নেই। আমি অনেককে দেখেছি আক্ষেপ নিয়ে বাঁচতে। কিন্তু আমি তেমনভাবে জীবন কাটাতে চাই না। সে কারণেই আমাকে সকলে হাসতে দেখছেন। আমার খুশিও সকলেই অনুধাবন করতে পারছেন।
আইপিএলে খেলা চালিয়ে যাবেন। তার পাশাপাশি কী করবেন তা এদিন খোলসা করেননি অশ্বিন। ক্রিকেটের সঙ্গে যোগাযোগ যে অটুট থাকবে সেই কথা বলেছিলেন ভারতের ড্রেসিংরুমেও। অবসর ঘোষণার সময় বলেছিলেন, যা ক্রিকেট অবশিষ্ট আছে তা দিতে চান ক্লাব-পর্যায়ে। তবে অলসভাবে যে সময় কাটাতে তিনি অভ্যস্ত নন সেটা আজ চেন্নাইয়ে বলেছেন।
#WATCH | Ravichandran Ashwin says, "...I am going to play for CSK and don't be surprised if I try and aspire to play for as long as I can. I don't think Ashwin the cricketer is done, I think Ashwin the Indian cricketer has probably called it time. That's it."
— ANI (@ANI) December 19, 2024
When asked if… https://t.co/wm7IaTfuGd pic.twitter.com/vaNvUHsNYR
অশ্বিনের কথায়, চেন্নাই সুপার কিংসের হয়ে খেলব। আমাকে অনেকদিন খেলা চালিয়ে দেখলেও অবাক হওয়ার কিছু নেই। যতদিন পারব, খেলা চালিয়ে যাব। আমি মনে করি না, আমার মধ্যে ক্রিকেট ফুরিয়ে গিয়েছে। ভারতীয় দলের অশ্বিন অবসর নিয়েছেন। এভাবেই বিষয়টি দেখছি।
আজ যেভাবে তাঁর জন্য সাংবাদিকদের অপেক্ষা করতে দেখেছেন তা নিয়ে অশ্বিন বলছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আমি ভাবিনি এত সংখ্যায় আপনারা আসবেন। ভেবেছিলাম নিরুত্তাপভাবেই বাড়ি পৌঁছব। কিন্তু আপনাদের কারণেই দিনটি মনে থাকবে। ২০১১ সালের বিশ্বকাপ জেতার পর যে অভিজ্ঞতা হয়েছিল, আজ ফিরে সেই অনুভূতিই উপলব্ধি করছি। সেই স্মৃতি মনে পড়ে যাচ্ছে।
আবেগ থেকে নিজেকে এখনও মুক্ত করতে না পারলেও তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে যে স্বস্তি ও তৃপ্তি পেয়েছেন, তা ভোলেননি অশ্বিন। বাড়ি ফিরতেই অশ্বিনকে জড়িয়ে ধরে স্নেহচুম্বন দেন তাঁর বাবা। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরাও সেখানে ছিলেন। অশ্বিনের জন্য ফুল ও বাজনা নিয়ে হাজির ছিলেন ভক্তরাও।












Click it and Unblock the Notifications