Ashwin Retires: ধোনির পথেরই পথিক হলেন অশ্বিন! ঘরের ছেলে অবসরে কী বার্তা দিল সিএসকে?
আইপিএলের মঞ্চে নজরকাড়া পারফরম্যান্স করে যে সমস্ত ক্রিকেটার আন্তর্জাতিক আঙিনায় নিজেদের প্রতিষ্ঠা করেছেন তাদের মধ্যে উজ্জ্বলতম নাম আর অশ্বিন। তামিল ভূমিপুত্র অশ্বিনের সঙ্গে সিএসকের গভীর যোগ রয়েছে। অশ্বিনের আইপিএল কেরিয়ারের সূচনা হয়েছিল সিএসকেতেই। বুধবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অশ্বিন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএলে খেলবেন অশ্বিন। এখানেই ধোনির সঙ্গে মিলে যাচ্ছেন অশ্বিনও। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর ধোনি এবং ২২ গজের সম্পর্ক শুধুই হলুদ জার্সির সুতোয় বাঁধা। এবার সেই পথের পথিক হলেন অশ্বিনও।

মাঝে একাধিক দল পরিবর্তন করেছেন। কিন্ত সদ্য সমাপ্ত নিলামে ভূমিপুত্র অশ্বিনকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। অবসরের পর অশ্বিন সিএসকে অধ্যায়ের এবার পার্ট টু শুরু হওয়ার অপেক্ষা।
রাজস্থান রয়্যালস দল ভারতীয় দলের স্পিনারকে রিটেন করেনি। রিটেন তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই অশ্বিনের সিএসকে দলে ফেরা নিয়ে জোর জল্পনা শুরু হয়। জল্পনাতেই সিলমোহর দিয়ে কাশী বিশ্বনাথনরা প্রায় ১০ বছর অশ্বিনকে দলে ফিরিয়ে এনেছেন। ভূমিপুত্রকে ৯.৭৫ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে সিএসকে।
২০০৯ সাল থেকে আইপিএল খেলছেন অশ্বিন, ২১২ ম্যাচে ১৮০ উইকেট রয়েছে অশ্বিনের নামের পাশে।
২০২৪ সালের আইপিএলেও ১৫ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন অশ্বিন। আইপিএলে ব্যাট হাতে করেছেন ৮০০ রান। অশ্বিনের অবসরের পরই তাঁকে নিয়ে পর পর টুইট করতে থাকে সিএসকে দল। চেন্নাই দলের পক্ষ থেকে অশ্বিনের পোস্টারে লেখা হয়েছে অশ্বিন ফর এভার, নামটা মনে রাখবেন।
REMEMBER THE NAME! 👑#99Forever #WhistlePodu🦁💛 @ashwinravi99 pic.twitter.com/obG0hOrhVu
— Chennai Super Kings (@ChennaiIPL) December 18, 2024
এবার ধোনির মতোই অশ্বিনকেও শুধু সিএসকের হয়েই খেলতে দেখা যাবে। আরও একবার ধোনির সঙ্গে যেমন খেলতে পারবেন তেমনই পাবেন জাদেজাকেও। ফলে অশ্বিন জাদেজা জুটি এবার শুধু মাত্র সিএসকে দলেই দেখা যাবে।
বুধবার সকালে ব্রিসবেন টেস্ট ড্র হওয়ার পর সবাইকে চমকে দিয়েই সিরিজের মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন অশ্বিন। আবেগঘণ মূহূর্ত তৈরি হয়।












Click it and Unblock the Notifications