Ashwin Retires: অশ্বিনের অবসরে আবেগপ্রবণ কিংবদন্তিরা, সচিনের কথায় ক্যারম বলের প্রসঙ্গ, কী বললেন কুম্বলে?

জল্পনা ছিলই বুধবার গাব্বায় শেষ দিনের খেলা ভেস্তে দিতে পারে বৃষ্টি। বরুণ দেবের কৃপাতে গাব্বা টেস্টে সম্ভাব্য হারের হাত থেকে রক্ষা পেল ভারত। কিন্তু টেস্ট ম্যাচ শেষে অশ্বিন যে বিদায় ঘোষণা করে দিতে পারেন তা কল্পনাই করা যায়নি। অশ্বিনে অসবরের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ। ভারতীয় দলের তারকা স্পিনারের জন্য বিদায়ী বার্তা লিখলেন সচিন তেন্ডুলকর থেকে অনিল কুম্বলে।

অশ্বিনকে নিয়ে সমাজ মাধ্যমে সচিন লিখেছেন, অশ্বিনের আমি সবসময় প্রশংসা করেছি। অশ্বিন সব সময় তাঁর খেলার মধ্যে মন এবং হৃদয়কে সংযুক্ত করে রাখত। ক্যারম বল নিখুঁত করা থেকে গুরুত্বপূর্ণ সময়ে রান করে অবদান রাখা। অশ্বিন সবসময় জয়ের উপায় খুঁজে পেয়েছেন। প্রতিশ্রুতিশীল প্রতিভা থেকে ভারতের অন্যতম সেরা ম্যাচ উইনার হয়ে উঠা, এই যাত্রা পথে সাক্ষী থাকাটা আমার জন্য দারুণ একটা বিষয়। আগামী প্রজন্মের সকলকে অনুপ্রাণিত করবেন অশ্বিন। আপনার ২য় ইনিংসের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারীর নাম অনিল কুম্বলে। ৫৩৭ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন আর অশ্বিন। সাম্প্রতিক সময়ে বার বারই অনিল কুম্বলে এবং অশ্বিনের মধ্যে তুলনা চলে আসে। । অশ্বিনের অবসরের পর কুম্বলে লিখেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০-র বেশি উইকেট, অনবদ্য সাফল্য ছাড়া আর কী বলা যেতে পারে। দুর্দান্ত কেরিয়ারের জন্য অশ্বিন তোমাকে অনেক শুভেচ্ছা। মাঠের বাইরে তোমার আগামী দিন আরও বর্ণময় হয়ে উঠুক।


দীর্ঘদিন ভারতীয় দলে একসঙ্গে খেলেছেন পূজারা এবং অশ্বিন। একদা সতীর্থের অসবরের পর পূজারা সমাজ মাধ্যমে লিখেছেন, "অনেক অভিনন্দন দারুন একটি কেরিয়ারের জন্য। আমরা সবাই তাঁকে নিয়ে গর্বিত হতে পারি। ভারতীয় ক্রিকেটে আপনার অবদান, দীর্ঘ সময়ের জন্য ধারাবাহিক ভালো পারফরম্যান্স ইতিহাসে লেখা থাকবে, দেশের প্রতিনিধিত্ব করা সেরাদের মধ্যে অশ্বিন একজন।

এখানেই থেমে না থেকে অশ্বিন সম্পর্কে পূজারা আরও বলেছেন, বছরের পর বছর ধরে , আমরা মাঠে এবং মাঠের বাইরে অগণিত স্মৃতি শেয়ার করেছি। কিন্তু আজ আপনার এই সিদ্ধান্তটি আমাকে আবেগ্রবণ করে তুলেছে।

ওয়াশিংটন সুন্দর লিখেছেন, শুধু একজন সতীর্থের চেয়েও বেশি। অ্যাশ, আপনি একজন অনুপ্রেরণা, একজন পরামর্শদাতা। ক্রিকেটের একজন সত্যিকারের চ্যাম্পিয়ন। আপনার সঙ্গে মাঠ এবং ড্রেসিংরুম ভাগ করে নেওয়া একটি সম্মানের বিষয়।


অশ্বিনকে সম্মান প্রতিপক্ষ দলের অধিনায়কেরও। অজি অধিনায়ক প্যাট কামিন্স বুধবার ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলন করতে এসে বলেছেন, অশ্বিনের সিদ্ধান্ত জানার পর একটু অবাকই হয়েছি। তিনি একজন দুর্দান্ত খেলোয়াড়। এমন বেশি ফিঙ্গার স্পিনার নেই যারা দীর্ঘদিন ধরে খেলেছেন। তিনি সর্বকালের সেরাদের একজন হিসাবে থাকবেন। তিনি সবসময় একজন কঠিন প্রতিপক্ষ. আমরা তাঁর বিরুদ্ধে বহু বছর ধরে অনেক লড়াই করেছি। অশ্বিনের আসামান্য কেরিয়ারের জন্য আমাদের দলের পক্ষ থেকেও অনেক শুভেচ্ছা জানাচ্ছি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+