Ashwin Retires: মেলবোর্নে বিরাটের সঙ্গী হবেন! কোহলিকে ধন্যবাদ জানিয়ে কী বার্তা দিলেন সদ্য অবসর নেওয়া অশ্বিন?
মাত্র দুই দিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আর অশ্বিন। এমনিতেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকতেন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে মাঝেমধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সেই সক্রিয়তার মাত্র কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।
প্রতি ঘণ্টাতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, এমনকি তাঁকে নিয়ে সমাজ মাধ্যমে বিদায়ী বার্তা লেখা কিংবদন্তিদের আলাদা আলাদাভাবে ধন্যবাদও জানাচ্ছেন। এই তালিকায় আছেন বিরাট কোহলি থেকে রবি শাস্ত্রীও। এমনকি রয়েছেন সচিন তেন্ডুলকর থেকে কপিল দেবও।

অশ্বিনের অবসরের পর কোহলি লিখেছিলেন, ১৪ বছর ধরে তোমার সঙ্গে খেলছি, তুমি যখন বললে তোমার অবসরের কথা তখন সেটা আমাকে খুব আবেগপ্রবণ করে তুলেছিল। তোমার সঙ্গে কাটানো স্মৃতিগুলো মনের মধ্যে ফিরে আসছিল। তোমার সঙ্গে অনেক সফর করেছি, সেগুলোর অনেক সুখ স্মৃতি আছে। আমি তোমার সঙ্গে সফরগুলো উপভোগ করেছি। তোমার ক্রিকেটীয় দক্ষতা এবং ম্যাচ জেতানোর ক্ষেত্রে অবদান চিরস্মরনীয় হয়ে থাকবে। তোমাকে একজন কিংবদন্তি হিসেবেই মনে রাখা হবে। সব কিছুর জন্য ধন্যবাদ।
Thanks buddy! Like I told you, I will be walking out with you to bat at the MCG🤗 https://t.co/ebM3j8PPrK
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) December 20, 2024
বিরাট কোহলিকে ধন্যবাদ জানিয়ে খুব সংক্ষিপ্ত উত্তর দিয়েছেন অশ্বিন। তিনি লিখেছেন, ধন্যবাদ বন্ধু, আমি তোমাকে বলেছিলাম, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আমরা একসঙ্গে ব্যাট করতে নামব। ব্রিসবেন টেস্ট চলাকালীন সাজঘরে কোহলি অশ্বিনের চোখের জল মুছিয়ে দেন। পরে কোহলি জানিয়েছিলেন, অশ্বিন তাঁকে আগে থেকেই অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।
If some one told me 25 years ago that I would have a smart phone with me and the call log on the last day of my career as an Indian cricketer would look like this☺️☺️, I would have had a heart attack then only. Thanks @sachin_rt and @therealkapildev paaji🙏🙏 #blessed pic.twitter.com/RkgMUWzhtt
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) December 20, 2024
কোহলির পাশাপাশি রবি শাস্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অশ্বিন। একই সঙ্গে অশ্বিনকে ফোন করেন সচিন এবং কপিল দেবও। অশ্বিনের ফোনের স্ক্রীনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অশ্বিন সমাজ মাধ্যমে লিখেছেন, ২৫ বছর আগে আমাকে এক জন স্মার্টফোন ব্যবহার করার পরামর্শ দিয়েছিলেন। ভারতীয় ক্রিকেটার হিসেবে বিদায় নেওয়ার দিনেও তিনি আমাকে ফোন করেছিলেন। তাঁর ফোন পেয়ে আমার প্রায় হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা হয়েছিল। আমার ফোনের সে দিনের কল লিস্টে উজ্জ্বল সচিন তেন্ডুলকর এবং কপিল দেবের নামসচিন পাজিকে অনেক ধন্যবাদ। কপিল পাজি আশীর্বাদ করবেন।












Click it and Unblock the Notifications