Ashwin Retires: ছোটবেলার বান্ধবীর সঙ্গে প্রেম থেকে বিবাহ, অশ্বিনের সম্পত্তির পরিমাণ জানলে অবাক হবেন
ভারতীয় ক্রিকেটে সর্বকালের সেরা স্পিনারদের তালিকায় নিজের নাম আগেই যুক্ত করেছেন আর অশ্বিন। বুধবার একগুচ্ছ রেকর্ড এবং ভালো-মন্দের স্মৃতিকে সঙ্গী করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন অশ্বিন। ব্রিসবেন টেস্ট ড্র হওয়ার পরই সবাইকে চমকে দিয়ে অবসরের ঘোষণা করে দিলেন অশ্বিন।
ক্রিকেট মাঠে অশ্বিনের সাফল্য কম নয়, ব্যাটিং থেকে বোলিং উভয় বিভাগে তিনি সফল হয়েছেন, ভারতকে বহু ম্যাচ জিতিয়েছেন। শুধু কি ক্রিকেট মাঠেই সফল অশ্বিন, পেশাদার জীববের সঙ্গে সঙ্গেই ব্যাক্তিগত জীবনেও অশ্বিনের জীবন লাল বলের মতোই রঙিন। প্রেমের ময়দানেও সফল অশ্বিন। ছোটবেলার বান্ধবী প্রীতির সঙ্গে প্রেম থেকে বিবাহ বন্ধন, এক কথায় অশ্বিন প্রীতির প্রেম পারফেক্ট লাভস্টোরি।

একই স্কুলে পড়ার সময় (সপ্তম শ্রেণি) প্রীতি নারায়ণের প্রেমে মজে গিয়েছিলেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন। তাঁদের মধ্যে বন্ধুত্ব নিবিড় হয়েছিল। তা সম্পর্কে পরিণত হয়েছিল, যখন একই কলেজে ভর্তি হয়েছিলেন অশ্বিন ও প্রীতি। চেন্নাইয়ের এসএসএন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং-এ পড়ার সময় তাঁদের ভালোলাগা ভালোবাসায় পরিণত হয়। অশ্বিন এবং প্রীতি দুই যেন একে অপরের পরিপূরক । ঠিক সেই কারণেই একেবারে ক্রিকেটের মাঠেই প্রীতিকে প্রেম প্রস্তাব দিয়েছিলেন অশ্বিন। সম্মতিও পানও সঙ্গে সঙ্গেই।
একদিকে অশ্বিন নিজেকে ভারতীয় ক্রিকেটের আঙিনায় নিজেকে প্রতিষ্ঠা করেন। আর সেই সঙ্গে চলতে থাকে প্রীতির সঙ্গে প্রেমব পর্ব। এরপর ভারতীয় দলেও সুযোগ পান অশ্বিন। এর পরই প্রেম পরিণতি পেল বিবাহে। ২০১১ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন রবিচন্দ্রণ অশ্বিন। ওই বছরই তিনি ও প্রীতি বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেনন। এর কিছুদিন পরে দুই পরিবারের সম্মতিতে তাঁদের বাগদান পর্ব সম্পন্ন হয়। সেই বছরের ১৩ নভেম্বর তাঁদের বিবাহ হয়।
২০১৫ সালে তাদের এক মাত্র কন্যা সন্তানের জন্ম হয়। অশ্বিন কিন্তু ফ্যামিলি ম্যান। স্ত্রী কন্যার সঙ্গেই বাবা মা-ও আছেন। চলতি বছরে মায়ের অসুস্থতার জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের মাঝপথেই চেন্নাইয়ে ফিরে আসেন।
একটি ইংরেজি সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে ২০২৪ সালে অশ্বিনের মোট সম্পত্তির পরিমাণ ১৩২ কোটি। বোর্ডের গ্রেড এ চুক্তির অর্ন্তভুক্ত ছিলেন অশ্বিন এরজন্য বছরে বিসিসিআইয়ের থেকে ৫ কোটি টাকা পান। এর পাশাপাশি বিজ্ঞাপণ এবং এনডোর্সমেন্টবাবদও মোটা অঙ্কের টাকা আয়. করেন তিনি। পাশাপাশি আছে আইপিএল থেকে আয়।চেন্নাইয়ে অশ্বিনের বাড়ির মূল্য ৯ কোটি। অশ্বিনের আছে অডি কিউ৭ , রোলস রয়েসের মতো দামি গাড়ি।












Click it and Unblock the Notifications