Ashwin Retires: বন্ধ করে দিয়েছিলেন খেলা দেখা! অবসরের দিনে ফিরে দেখা অশ্বিনের ক্রিকেট জীবনের কঠিনতম দিনগুলি
ক্রীড়াবিদদের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। সাফল্য-ব্যর্থতা নিয়েই জীবন। ব্যতিক্রম নন আর অশ্বিনও। ভারতীয় ক্রিকেটের একজন কিংবদন্তি স্পিনার। বুধবার সকালে সবাইকে অবাক করে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন তিনি। অশ্বিনের ক্রিকেট কেরিয়া জুড়ে যেমন সাফল্য এবং রেকর্ড রয়েছে তেমনই আছে ব্যর্থতার অন্ধকারও।
ক্রিকেট কেরিয়ার সব সময় মসৃণ ছিল না অশ্বিনের। ঘাত -প্রতিঘাতের মধ্য দিয়েই যেতে হয়েছে তাঁকে। অনেক সময়ই খারাপ ফর্ম চলেছে তাঁর, দল থেকে বাদ পড়তে হয়েছে অথবা প্রথম একাদশে স্থান হয়নি। এমনকি অন্য বোলারদের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছেন। তবে অশ্বিনের মতো বোলারকে খারাপ সময় অবশ্যই ২০১৭ -১৮ সাল।

এখানেই শেষ নয় ২০১৮ সালে ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলার পর প্রায় ৯ মাস টেস্ট দলের বাইরে ছিলেন অশ্বিন। তারপর ফর্মে ফিরতে শুধু কাউন্টি ক্রিকেট নয় একইসঙ্গে তামিল প্রিমিয়ার লিগ থেকে চেন্নাই লিগ খেলেছেন। অবশেষে ফের ভারতীয় দলে প্রত্যাবর্তন করেন।
খারাপ সময় বা দল থেকে বাদ পড়ার সময় প্রসঙ্গে অশ্বিন জানিয়েছিলেন, ক্রিকেট থেকে দূরে থাকা আমার কাছে অত্যন্ত কঠিন সময় ছিল। যে কারণে, যেখানে ক্রিকেট খেলার সুযোগ পেয়েছি, ওই সময় আঁকড়ে ধরার চেষ্টা করেছিলাম। এমনকি, নটিংহ্যামের হয়ে কাউন্টি খেলেছি, ঘরোয়া ক্রিকেট খেলেছি। বাড়িতে খেলা দেখলেই মনে হত মাঠে নেমে পড়ি। তাই একটা সময় খেলা দেখাই বন্ধ করে দিয়েছিলাম।
কিন্তু পরিশ্রম অধ্যাবসায়কে সঙ্গী করেই ফের ভারতীয় দলে ফেরেন। শেষ কয়েক বছর তিনি ছিলেন ভারতীয় টেস্ট দলের প্রধান পছন্দ। কিন্তু সাম্প্রতিক সময়ে আবার অশ্বিনকে কঠিন সময়ের মধ্যে পড়তে হয়েছিল। বিশেষ করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ওয়াশিংটন সুন্দরের উত্থানের পর থেকেই অশ্বিনের জায়গা নিয়ে প্রশ্ন উঠে। অস্ট্রেলিয়া সিরিজে দ্বিতীয় টেস্ট ম্যাচ বাদ দিলে বাকি দুই ম্যাচে সুযোগ পাননি। ভারতীয় দলে তাঁর সুযোগ পাওয়া কঠিন হচ্ছিল, সেটা বুঝতেই পারছিলেন, এবার নিজেকে সরিয়ে নিলেন।
ক্রিকেট কেরিয়ারের পাশাপাশি পারিবারিক জীবনেও কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছিল অশ্বিনকে। চলতি বছরে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট চলাকালীন মা অসুস্থ হয়ে পড়েন। টেস্টের মধ্যেই দল শিবির ছাড়েন। কিন্তু আবার দলে ফিরে যান পারিবারিক দায়িত্ব সামলে।












Click it and Unblock the Notifications