Ashwin Retires: মেন্টর অশ্বিনের অভাব অনুভব করবেন জাদেজা, স্বামীকে নিয়ে আবেগপ্রবণ বার্তা লিখলেন স্ত্রী প্রীতি

বর্ডার-গাভাসকর ট্রফির মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে চমকে দিয়েছেন আর অশ্বিন। অবসর নিয়ে বৃহস্পতিবারই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে এসেছেন সদ্য ভারতীয় দল থেকে প্রাক্তন হওয়া এই ক্রিকেটার। কিন্তু তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। । সাম্প্রতিক অতীতে ভারতীয় ক্রিকেটে সব থেকে হিট জুটির নাম অশ্বিন জাদেজা। প্রিয় অশ্বিনকে নিয়ে মুখ খুললেন জাদেজা।

শনিবার মেলবোর্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশ্বিনের অবসর সম্পর্কে জাদেজা বলেন, আমি শেষ মুহূর্তে এটি সম্পর্কে জানতে পেরেছিলাম, তিনি যখন সাংবাদিক সম্মেলনে আসছিলেন তার ঠিক ৫ মিনিট আগে অশ্বিনের অবসরের কথা জানতে পারি। আমি এই কথা খুবই অবাক হয়ে গিয়েছিলাম। কারণ সারাদিন আমরা একসঙ্গে খেলেছিলাম। কিন্তু তিনি একটা ইঙ্গিতও দেননি। আমরা সবাই জানি অশ্বিনের মন কীভাবে কাজ করে।

একইসঙ্গে জাদেজা আরও বলেন, অশ্বিন আমার কাছে মাঠে মেন্টরের মতোই ছিলেন। দীর্ঘদিন ধরে আমরা মাঠে একসঙ্গে খেলেছি। অশ্বিন আমার বোলিং পার্টনার ছিলেন। মাঠে বোলিং করার সময় আমরা একে অপরের সঙ্গে পরামর্শ করতাম। ব্যাটারের বিরুদ্ধে বলের রণকৌশল নিয়ে আলোচনা করতাম। অবশ্যই সেই বিষয়গুলির অভাব অনুভব করব।এর পাশাপাশি জাদেজার সংযোজন, নতুন বোলারদের কাছে সুযোগ নিজেদের প্রমাণ করার এই স্তরের ক্রিকেটে।

ব্যাট হোক বা বল দুই জনেই জুটি বেঁধে ভারতকে বহু ম্যাচ জিতিয়েছেন এমনকি নিশ্চিত হারের মুখ থেকে বাঁচিয়েছেন। বুধবার বৃষ্টি ভেজা ব্রিসবেনে অশ্বিনের অবসরের সঙ্গে সঙ্গেই সমাপ্ত হয়েছে অশ্বিন-জাড্ডু জুটিরও। অশ্বিন জাদেজা দুই জনেই ভারতীয় দলের প্রথম একাদশে ছিলেন এমন টেস্ট ম্যাচ ভারত ঘরের মাঠে ৪৫টি খেলেছে। এরমধ্যে ৩৪টি ভারত জিতেছে। হেরেছে মাত্র ৩ ম্যাচে।

এদিকে স্বামী অশ্বিনকে নিয়ে সমাজমাধ্যমে দীর্ঘ বার্তা লিখেছেন তাঁর স্ত্রী। বন্ধু-প্রেমিক থেকে স্বামী। একজন ফ্যান গার্ল থেকে অশ্বিনের স্ত্রী হয়ে উঠার যাত্রা পথের কাহিনিই তুলে ধরেছেন প্রীতি। বিদ্যালয় জীবনেই তাদের আলাপ এরপর অশ্বিনের প্রেমিক থেকে স্ত্রী হয়ে উঠেন প্রীতি। স্বামীর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর সেই কথাই তুলে ধরেছেন প্রীতি।


ভারতের হয়ে ২০১১ সালে একদিনের বিশ্বকাপ, ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। সেখানে অশ্বিন টেস্টে ৫৩৭টি, একদিনের ক্রিকেটে ১৫৬টি এবং টি২০ ক্রিকেটে ৭২টি উইকেট সংগ্রহ করছেন। সব মিলিয়ে সংখ্যাটা ৭৬৫। টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী এখন অশ্বিন। জাদেজা-অশ্বিন দুই জনে ৫৮ টেস্টে ৫৮৭ উইকেট নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+