নিরাপত্তাবেষ্টনী ভেঙে মাঠে দর্শক, অশ্বিন ও জাদেজার নজির, দিল্লি টেস্টের প্রথম দিনের ডায়েরি

নিরাপত্তাবেষ্টনী ভেঙে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা চলাকালীন মাঠে ঢুকে পড়েন এক দর্শক। এরপরই নিরাপত্তারক্ষীদের বিশেষ অনুরোধ শামির। একাধিক নজির অশ্বিন ও জাদেজার।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট প্রথম দিনেই জমজমাট। অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিডল অর্ডারের বেশিরভাগ ব্যাটার ব্যর্থ। তারই ফাঁকে টেস্ট ক্রিকেটে একাধিক নজির গড়ে ফেললেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। মাঠে ঢুকে পড়লেন এক দর্শকও।

মাঠে দর্শক

মাঠে দর্শক

রাজধানীর বুকে ২০১৭ সালের পর ফের বসেছে টেস্ট ম্যাচের আসর। দর্শকদের উন্মাদনা ভালোই রয়েছে। তারই মধ্যে এক অত্যুৎসাহী আচমকা মাঠে ঢুকে পড়েন। দ্রুত নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরে ফেলেন। চড়-থাপ্পরও মারতে দেখা যায় নিরাপত্তারক্ষীদের। কীভাবে ওই ব্যক্তি মাঠে ঢুকে পড়লেন তা এখনও স্পষ্ট নয়।

মন জিতলেন শামি

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একাধিক ভিডিও। ক্রিকেটপ্রেমীরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন মহম্মদ শামিকে। দিল্লি টেস্টে বল হাতে শামি জ্বলে উঠেছেন ঠিকই। তবে তাঁর মানবিকতায় মুগ্ধ সকলেই। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, যখন নিরাপত্তারক্ষীরা টেনে-হিঁচড়ে মাঠে ঢুকে পড়া ব্যক্তিকে বের করে নিয়ে যাচ্ছিলেন, তখন সেদিকে এগিয়ে গিয়ে নিরাপত্তারক্ষীদের শামি অনুরোধ করেন, মারধর না করার জন্য। এভাবেই শামি ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছেন।

 কুম্বলেকে তাড়া অশ্বিনের

কুম্বলেকে তাড়া অশ্বিনের

রবিচন্দ্রন অশ্বিন এদিন একাধিক নজির গড়লেন দিল্লি টেস্টে। অনিল কুম্বলের পর রবিচন্দ্রন অশ্বিন দ্বিতীয় ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে শততম উইকেট ঝুলিতে পুরলেন। অশ্বিন যে ছন্দে রয়েছেন তাতে তিনি চলতি সিরিজেই অজিদের বিরুদ্ধে কুম্বলের সর্বাধিক উইকেটের নজির ভেঙে দিতে পারেন। এদিন একই ওভারে মার্নাস লাবুশানে ও স্টিভ স্মিথকে আউট করেন অশ্বিন। এরপর অ্যালেক্স ক্যারিকে আউট করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শততম টেস্ট উইকেট দখলের মাইলস্টোনটি স্পর্শ করেন।

একাধিক নজির

একাধিক নজির

অশ্বিনই প্রথম বোলার যিনি টেস্ট কেরিয়ারে স্টিভ স্মিথকে দুবার শূন্য রানে আউট করলেন। অশ্বিন অজিদের বিরুদ্ধে শেষ ৬টি টেস্ট দ্বৈরথে চারবার স্মিথকে আউট করলেন। ২০২০ সালে মেলবোর্ন টেস্টে অশ্বিন শূন্য রানে সাজঘরে ফিরিয়েছিলেন স্মিথকে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৭০০টি উইকেট অশ্বিন এদিনই দখল করলেন।

জাদেজার মাইলস্টোন স্পর্শ

অজিদের প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজা পেলেন তিনটি উইকেট। শেষ উইকেটটিও তিনি পেতেই পারতেন। যদিও ফ্রন্ট ফুট নো বলের কারণে সেটি তাঁর ঝুলিতে আসেনি। অজিদের ইনিংসে তাই যবনিকা টানেন মহম্মদ শামি। এদিন ২৫০তম টেস্ট উইকেটের জন্য জাড্ডুর প্রয়োজন ছিল একটি উইকেট। উসমান খোয়াজাকে ফিরিয়ে মাইলস্টোন স্পর্শ করেন তিনি। অনবদ্য ক্যাচ ধরেন লোকেশ রাহুল। পরে তিনি প্যাট কামিন্স ও টড মার্ফির উইকেটও নেন। টেস্টে আড়াই হাজার রান করার পাশাপাশি ২৫০ উইকেট দখলের নিরিখে তিনি ভারতীয়দের মধ্যে দ্রুততম। এর আগে এই নজির গড়েছেন রবিচন্দ্রন অশ্বিন। কপিল দেব, অনিল কুম্বলে, হরভজন সিং ও রবিচন্দ্রন অশ্বিনের পর পঞ্চম ভারতীয় হিসেবে এই কীর্তি স্পর্শ করলেন জাডডু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+