আমেদাবাদ টেস্টের ফয়সালায় গুরুত্বপূর্ণ হবে কোন ফ্যাক্টর? চেন্নাই-কানেকশন খুঁজে বিশ্লেষণ অশ্বিনের

আমেদাবাদ টেস্টে দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪৮০ রানের জবাবে ভারত বিনা উইকেটে ৩৬। অশ্বিন আশাবাদী, দ্বিতীয় ইনিংস গুরুত্বপূর্ণ হবে ফয়সালার ক্ষেত্রে।

রবিচন্দ্রন অশ্বিনের বোলিংয়ের জন্য আমেদাবাদ টেস্টে পাঁচশোর কমে থেমে গিয়েছে অস্ট্রেলিয়া। দেশের মাটিতে সবচেয়ে বেশিবার টেস্টে ইনিংসে পাঁচ উইকেট দখল করে অনিল কুম্বলেকে পিছনে ফেলেছেন অশ্বিন। ৪৭.২ ওভারে ৯১ রানের বিনিময়ে ৬ উইকেট দখল করে চলতি সিরিজে সর্বাধিক উইকেটশিকারীও তিনিই। আজ, দ্বিতীয় দিনের খেলার শেষে অশ্বিন জানালেন, রাতের ঘুমটা হবে অনেক বেশি তৃপ্তির।

৬ উইকেটে তৃপ্ত

৬ উইকেটে তৃপ্ত

অশ্বিন বলেন, নিঃসন্দেহে এতগুলি উইকেট পেয়ে সন্তুষ্ট। এই অনুভূতিটা অনেক বেশি তৃপ্তিদায়ক। কোনও কোনও সময় ভালো বোলিং না করতে পারলেও এই উইকেটগুলি পাওয়ার কথা ভাবলে ভালো লাগবে। আজ অনেক বেশি আনন্দ নিয়ে একটু আগেই ঘুমোতে যাব। আমরা ভেবেছিলাম এই উইকেটে খেলা ভালো হবে। তবে এতটা মন্থর আচরণ করবে সেটা ভাবিনি। অশ্বিনের কথায় ইঙ্গিত মিলেছে, খেলা যত এগোবে তত ব্যাটিং করা কঠিন হয়ে যাবে।

রণকৌশল বদল

রণকৌশল বদল

অশ্বিন প্রথম ইনিংসে ছয় উইকেট নিলেও পাঁচটি উইকেট পেয়েছেন মাত্র ৩৪ রান খরচ করে। ভারতের এই স্পিনার স্বীকার করেছেন, বাংলাদেশে তিনি সেরা ছন্দে ছিলেন না। এরপর বোলিংয়ের রণকৌশলে কিছু বদল নিশ্চিতভাবেই এনেছেন। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের উইকেট থেকে স্পিন আদায় করা সম্ভব না হলেও তাঁর পরিকল্পনা সফল হওয়ায় তৃপ্ত অশ্বিন। তিনি বলেন, পিচের পেস ব্যাটারদের ব্যাকফুটে যেতে বাধ্য করে। গতিতেই তাই পরাস্ত করা লক্ষ্য ছিল। এমন বোলিং অস্ট্রেলিয়াতেও করেছি। বলের সিম পজিশনে বৈচিত্র্য এনেই যে তিনি উইকেটের পেসের ব্যবহার করে উইকেটগুলি পেয়েছেন সেটাও জানিয়েছেন অশ্বিন।

পিচ প্রসঙ্গে

পিচ প্রসঙ্গে

অস্ট্রেলিয়ার ৪৮০ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর বিনা উইকেটে ৩৬। রোহিত শর্মা ১৭ ও শুভমান গিল ১৮ রানে অপরাজিত রয়েছেন। অশ্বিন বলেন, আমাদের ব্যাটিং ভালো করতে হবে। টপ অর্ডার ব্যাটারদের থেকে বড় রান প্রত্যাশা করছি। ব্যাটারদের প্রতি হৃদয় উজাড় করে সমর্থন জানাব। এই টেস্টে ফয়সালার ক্ষেত্রে দ্বিতীয় ইনিংসই গুরুত্বপূর্ণ হবে বলে উপলব্ধি অশ্বিনের। চেন্নাইয়ের উইকেটের সঙ্গে মিল খুঁজে পেয়ে অশ্বিনের আশা, সামনের পাঁচটি সেশনে পিচ ভালো ও শক্ত থাকবে। ভাঙবে না। তারপর থেকে পিচ ভাঙতে পারে।

গ্রিনের প্রশংসা

গ্রিনের প্রশংসা

ক্যামেরন গ্রিনেরও প্রশংসা করেছেন অশ্বিন। তিনি বলেন, গ্রিন দীর্ঘদেহী, বল ভালো ছাড়েন, ভালো ব্যাটিং সেন্স থাকা একজন অসাধারণ প্লেয়ার। ভালো বোলার, মুভ করাতে পারেন। এই ধরনের ক্রিকেটার কোনও প্রজন্মে একজনই হয় বলেও উল্লেখ করেন অশ্বিন। তিনি আরও বলেন, ভারতে পারফর্ম না করলেই কোনও ক্রিকেটারের কেরিয়ার শেষ হয়ে যায়। কিন্তু অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে প্লেয়ারদের ভালোভাবে গ্রুম করা হয়। গ্রিনের ভবিষ্যৎ উজ্জ্বল বলেও মন্তব্য করেন অশ্বিন। উল্লেখ্য, আমেদাবাদেই টেস্ট কেরিয়ারের প্রথম শতরানটি পেয়েছেন ক্যামেরন গ্রিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+