আম্পায়ারের সঙ্গে বিতর্কের পরই টেস্টে জোড়া নজির গড়লেন অশ্বিন, দ্রুত উঠে আসছেন অক্ষর
কানপুর টেস্টের তৃতীয় দেন সাক্ষী থাকল অক্ষর প্যাটেলের ম্যাজিকের। যদিও প্রথম ইনিংসে ৪২ ওভারের বেশি বোলিং একাই করলেন রবিচন্দ্রন অশ্বিন। তর্কে জড়ালেন আম্পায়ার নীতীন মেননের সঙ্গে। তবে শেষ দুটি উইকেট তুলে নিতেই তিনি গড়লেন নয়া নজির। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণের সর্বাধিক উইকেটশিকারী রবিচন্দ্রন অশ্বিন চলতি বছরে টেস্টে সর্বাধিক উইকেটশিকারী।

ভারতের পাঁচ বোলারের মধ্যে কিউয়িদের বিরুদ্ধে প্রথম ইনিংসে সবচেয়ে বেশি বল করেছেন অশ্বিন। ৪২.৩ ওভারে ১০টি মেডেন, ৮২ রানের বিনিময়ে নেন ৩ উইকেট। এই সংখ্যাটা চার হতে পারত যদি ৭৩তম ওভারে টম লাথামের বিরুদ্ধে লেগ বিফোরের আবেদন আম্পায়ার নীতীন মেনন নাকচ করার পর ভারত রিভিউ নিত। অশ্বিন জোরালো আবেদন করেছিলেন, ময়াঙ্ক আগরওয়ালের কাছে জানতেও চান বল লাথামের ব্যাটে লেগেছে কিনা।
2nd straight poor call from Nitin Menon today!!
— Geofinn_12🦁 (@12Geofinn) November 27, 2021
Ashwin denied Latham's wkt as other players not intrested in reveiwing it!!#INDvNZ #Latham pic.twitter.com/1c8xM5IP5u
কিন্তু ময়াঙ্ক মিসগাইড করেন, পরে রিপ্লেতে যখন দেখা যায় ভারত রিভিউ নিলে লাথাম আউটই হতেন, তখন হতাশায় মাঠে লাথি কষাতেও দেখা যায় অশ্বিনকে। উইল ইয়ংয়ের পাশাপাশি কাইল জেমিসন ও উইলিয়াম সমারভিলের উইকেট দখল করেন অশ্বিন। এর ফলে ২০২১ সালে ৭ টেস্টে ১৩ ইনিংসে ৪১ উইকেট এসেছে তাঁর ঝুলিতে। ৮০তম টেস্টে অশ্বিনের মোট উইকেট এখন ৪১৬। এদিন তিনি পেরিয়ে গেলেন ওয়াসিম আক্রমের ৪১৬টি উইকেটের রেকর্ড। আর দুটি উইকেট পেলেই টপকাবেন হরভজনকে।
What's happening here? 🤔
— BCCI (@BCCI) November 27, 2021
Stay tuned for more! ⌛️ #TeamIndia #INDvNZ @Paytm pic.twitter.com/PutRfPNm8E
শাহিন শাহ আফ্রিদি বাংলাদেশের প্রথম ইনিংসে ২ উইকেট নেওয়ায় ২০২১ সালে ৮টি টেস্টে ১৪ ইনিংসে তাঁর উইকেট-সংখ্যা ৩৯। তিনি রইলেন অশ্বিনের পরেই। হাসান আলি ৫১ রানে ৫ উইকেট নেওয়ায় তিনি চলতি বছরে ৭টি টেস্টে এখনও অবধি ১৩ ইনিংসে ৩৭টি উইকেট দখল করে রয়েছেন তৃতীয় স্থানে। এদিন পাঁচ উইকেট নেওয়ায় চারটি টেস্টে সাত ইনিংসে অক্ষর প্যাটেলের ঝুলিতে ৩২ উইকেট।

চলতি বছর ১০টি টেস্টে জেমস অ্যান্ডারসনও ৩২ উইকেট পেয়েছেন। কিন্তু অক্ষর জিমির চেয়ে কম টেস্ট খেলায় রইলেন চতুর্থ স্থানে। সাত ইনিংসে পাঁচবার পাঁচ উইকেট নিয়ে খুশি অক্ষর জানান, সব সময়ই দলে অন্য কে রয়েছেন তা না ভেবে উইকেটের চরিত্র বুঝে সঠিক লাইন ও লেংথেই বল করা তাঁর লক্ষ্য থাকে। পিচ থেকে সহায়তা পেয়েছেন, ভালো কিপিং করেছেন ভরত। ভরতের কিপিং উন্নত হচ্ছে বলেও মন্তব্য অক্ষরের। নিউজিল্যান্ডের উইকেট যখন পড়ছিল না তখনও রাহুল দ্রাবিড় ও অজিঙ্ক রাহানে পরামর্শ দেন ধৈর্য্য না হারানোর। দু-তিনটি উইকেটই খেলা ঘোরাবে। হয়েছেও তাই।
Ashwin argues with umpire Nitin Menon pic.twitter.com/R5qMxyeDi0
— Sunaina Gosh (@Sunainagosh7) November 27, 2021
এদিন টেস্টের ৭৭তম ওভারে আম্পায়ার নীতীন মেননের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন রবিচন্দ্রন অশ্বিন। তিনি রাউন্ড দ্য উইকেটে বোলিং করছিলেন। ফলো থ্রুতে যেভাবে এরপর অশ্বিন যাচ্ছিলেন তাতে দ্রুত রান নিতে গেলে নন স্ট্রাইকিং এন্ডের ব্যাটারের সমস্যা হওয়ার কথা। ইচ্ছাকৃতভাবে অশ্বিন নন স্ট্রাইকার এন্ডের ব্যাটারের পথে বাধাদানের পাশাপাশি ফলো থ্রু-তে আম্পায়ারের যাতে দেখতে অসুবিধা হয় সেই প্রয়াস করছেন বলেই সম্ভবত মনে করেন মেনন। অশ্বিনকে সতর্ক করা হয়। ওভার শেষে ভারত অধিনায়ক, দুই আম্পায়ার ও অশ্বিনকে কথা বলতেও দেখা যায়। যদিও ধারাভাষ্যকারদের দাবি, অশ্বিন যদি পিচে ক্ষত সৃষ্টি না করে থাকেন ফলো থ্রুর মাধ্যমে তাহলে দোষের কিছু নেই। জানা গিয়েছে, পরে বিষয়টি নিয়ে রাহুল দ্রাবিড় কথা বলেছেন ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথের সঙ্গে।












Click it and Unblock the Notifications