দিল্লি টেস্টে শামির ধাক্কার পর অশ্বিনের ভেল্কি, ব্যর্থ ওয়ার্নার-স্মিথ! অস্ট্রেলিয়ার উপর চাপ বাড়াচ্ছে ভারত

দিল্লি টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফের ভেল্কি দেখাতে শুরু করলেন রবিচন্দ্রন অশ্বিন। টস জিতে ব্যাট করতে নেমে মধ্যাহ্নভোজের বিরতিতে অস্ট্রেলিয়া ৩ উইকেচে ৯৪ রান তুলেছে।

দিল্লি টেস্টে ফের ব্যর্থ ড়েভিড ওয়ার্নার। শূন্য রানে প্যাভিলিয়নে ফিরলেন স্টিভ স্মিথ। অরুণ জেটলি স্টেডিয়ামে বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টের প্রথম সেশনেই দুটি উইকেট তুলে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। মহম্মদ শামি পেলেন একটি উইকেট। টস জিতে ব্যাট করতে নেমে মধ্যাহ্নভোজের বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ৯৪।

প্রথম ঘণ্টা উইকেটবিহীন

প্রথম ঘণ্টা উইকেটবিহীন

এদিন প্রথম ঘণ্টায় কোনও উইকেট হারায়নি অস্ট্রেলিয়া। সাবলীলভাবেই ব্যাটিং করতে থাকেন উসমান খোয়াজা। তবে ডেভিড ওয়ার্নার চেনা ছন্দে ছিলেন না। মহম্মদ সিরাজের বলে পুল মারতে গিয়ে কনুইয়ে চোট পান, পরে হেলমেটে বল লাগে। প্রথম ঘণ্টার শেষে অজিদের স্কোর ছিল ১৩ ওভারে ৩৭। ১৩.৫ ওভারে ৫০ রান পূর্ণ হয়।

ধাক্কা দেন শামি

ধাক্কা দেন শামি

১৫.২ ওভারে অস্ট্রেলিয়ার ইনিংসে আঘাত হানেন মহম্মদ শামি। তিনটি বাউন্ডারির সাহায্যে ৪৪ বলে ১৫ রান করে কট বিহাইন্ড হন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার প্রথম উইকেট পড়ে ৫০ রানে। ডেভিড ওয়ার্নারের ভারতের মাটিতে ট্র্যাক রেকর্ড মোটেই ভালো নয়। তাঁর ব্যাটিং গড় ২১.৭, ভারতে অন্তত ১০টি টেস্টে ওপেন করেছেন তাঁদের মধ্যে এটিই সবচেয়ে খারাপ গড়। তৃতীয় টেস্টে তিনি জায়গা ধরে রাখতে পারবেন কিনা তা নিয়েই জোরালো হলো সংশয়।

লাবুশানে-স্মিথকে ফেরান অশ্বিন

এরপর অস্ট্রেলিয়ার ইনিংসে ২৩তম ওভারে বল করতে গিয়ে জোড়া ধাক্কা দেন রবিচন্দ্রন অশ্বিন। ৯১ রানেই পড়ে দ্বিতীয় ও তৃতীয় উইকেট। এই ওভারের চতুর্থ বলে মার্নাস লাবুশানের বিরুদ্ধে লেগ বিফোরের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার নীতীন মেনন। ভারত ডিআরএসের দ্বারস্থ হয়, এই রিভিউটি সফল হওয়ায় লাবুশানেকে ফিরতে হয় প্যাভিলিয়নে। চারটি বাউন্ডারির সাহায্যে লাবুশানে ২৫ বলে ১৮ রান করেন। এরপর খেলতে নেমে দুই বলের মাথায় আউট স্টিভ স্মিথ। তিনি কট বিহাইন্ডন হন অশ্বিনের ওভারটির শেষ বলে। অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৯১ রানে ৩ উইকেট। বর্ডার-গাভাসকর ট্রফিতে ৯৯টি টেস্ট উইকেট হলো অশ্বিনের।

খোয়াজার অর্ধশতরান

খোয়াজার অর্ধশতরান

৯১ রানেই অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেট পড়ার উপক্রম হয়েছিল। রবীন্দ্র জাদেজার বলে উসমান খোয়াজাকে লেগ বিফোর দিয়েছিলেন আম্পায়ার মাইকেল গফ। কিন্তু রিভিউ নিয়ে রক্ষা পান খোয়াজা। ১৯.১ ওভারে খোয়াজার বিরুদ্ধে ভারত রিভিউ নিয়েছিল। সেবারও বোলার ছিলেন জাদেজাই, রক্ষা পান খোয়াজা। অজিরা স্যুইপ, রিভার্স স্যুইপ শটে জোর দিচ্ছে। মধ্যাহ্নভোজের বিরতিতে খোয়াজা অপরাজিত রয়েছেন ৭৪ বলে ৫০ রান করে। তিনি ৮টি চার ও একটি ছয় মেরেছেন। ৮ বলে ১ রানে অপরাজিত ট্রাভিস হেড। অশ্বিন ২৯ রানে ২টি এবং শামি ৩১ রানের বিনিময়ে ১টি উইকেট পেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+