IND vs ENG: ৫০০ থেকে এক কদম দূরেই থামলেন, তিন উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়লেন অশ্বিন
ভারত ইংল্যান্ড টেস্টে সিরিজের শুরু থেকেই একাধিক মাইলস্টোন তৈরির হাতছানি রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের। তারমধ্যে অন্যতম টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট। হায়দরাবাদ টেস্টে সেই মাইলতফলক স্পর্শ করা সম্ভব হয়নি অশ্বিনের। দ্বিতীয় টেস্টে কাছে গিয়েও থামতে হল তামিল স্পিনারকে। তবে ৫০০ উইকেট নিতে না পারলেও একটি রেকর্ড গড়েছেন অশ্বিন।
টেস্ট ক্রিকেটে ভারতীয়দের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় দুই নম্বরে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের শুরুতে বেন ডাকেটকে ফিরিয়ে ফিরিয়ে টেস্টে ৪৯৭ উইকেটে পৌঁছে যান অশ্বিন। এরপর অলি পোপ ও জো রুটকে আউট করেন তিনি। অশ্বিনের উইকেট সংখ্যা পৌঁছে যায় ৪৯৯-তে। ফলে শুরু হয়ে যায় ৫০০ উইকেটের কাউন্টডাউন।

অশ্বিন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে ভারতের শীর্ষস্থানীয় উইকেট শিকারী হয়ে রেকর্ড বইয়ে নাম তুলে ফেললেন। কিংবদন্তি লেগ-স্পিনার ভগবথ চন্দ্রশেখরকে ছাড়িয়ে গেলেন অশ্বিন, যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩ ম্যাচ খেলে ৯৫ উইকেট পেয়েছিলেন এবং ৮ বার পাঁচ উইকেট শিকার করেছিলেন।
বিশাখাপত্তনম টেস্টের দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে অশ্বিনের উইকেট সংখ্যা পৌঁছালো ৯৬তে। অর্থ্যাত ভারতীয় বোলারদের মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ উইকেট শিকারী এখন অশ্বিন।
কেরিয়ারের ৯৭তম ম্যাচে এই কৃতিত্ব গড়ে ফেললেন ভারতের এই অফ স্পিনার। প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে মোট ৬ উইকেট তুলে নিয়েছিলেন। টেস্টে ৩৪ বার পাঁচ উইকেট নিয়েছেন অশ্বিন।
স্পিনার হিসেবে টেস্টে ৫০০ এবং তাঁর বেশি উইকেট নিয়েছেন এখনও অবধি চারজন। শ্রীলঙ্কান কিংবদন্তি মুথাইয়া মুরলিধরন, তাঁর উইকেট সংখ্যা ৮০০, অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন , যিনি ৭০৮টি উইকেট পেয়েছেন, ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলে। তাঁর উইকেট সংখ্যা ৬১৯) এবং অজি তারকা নাথান লিওন। ৫১৭টি উইকেট পেয়েছেন টেস্ট। এই তালিকায় এবার যুক্ত হচ্ছেন অশ্বিনও।












Click it and Unblock the Notifications