IPL 2024: কোচের জন্য মানসিক অবসাদের শিকার, পণ্ডিতকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক অভিযোগ আশুতোষ শর্মার
আইপিএলের মধ্যেই বিতর্কে জড়িয়েছেন কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। তাঁর কঠোর অনুশাসন ও নিয়ম শৃঙ্খলা নিয়ে সরব হলেন আরও এক ক্রিকেটার। কেকেআর দলের প্রাক্তন বিদেশি ক্রি্কেটার ডেভিড ওয়াইজ এরআগে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের কঠোর নিয়ম নীতি নিয়ে বোম ফাটিয়েছিলেন, এবার একই ইস্যুতে পণ্ডিতের বিরুদ্ধে সরব হলেন আশুতোষ শর্মা।
আশুতোষ শর্মা বর্তমানে রেলওয়েজ দলে খেললেও একটা সময় মধ্যপ্রদেশ দলের সদস্য ছিলেন পাঞ্জাব কিংস দলের ক্রিকেটার। সেখানেই পণ্ডিতের কোচিংয়ে খেলেন আশুতোষ শর্মা। ২০২০ থেকে ২০২২ সালের কথা বলেছেন আশুতোষ। কোচের কড়া নিয়ম নীতির কারণে মানসিক অবসাদের শিকার হন আশুতোষ। । তিনি পণ্ডিতের নাম না করলেও ২০২০ সালেই মধ্যপ্রদেশের কোচ হয়ে এসেছিলেন পণ্ডিত।

এখানেই শেষ নয় আশুতোষ আরও অভিযোগ করেছেন, 'সৈয়দ মুস্তাক আলি প্রতিযোগিতায় ছয় ম্যাচে আমি তিনটি অর্ধশতরান করেছিলাম। তার পরেও আমাকে মাঠে আসতে বারণ করে দেওয়া হয়, কিন্তু কোনও কারণ জানানো হয়নি। আমি অবসাদে চলে গিয়েছিলাম। আমার মনে হতে শুরু হয়েছিল আমার কেরিয়ার শেষ।' এরপরই মধ্যপ্রদেশ দল ছেড়ে রেলওয়েজের খেলার সিদ্ধান্ত নেন আশুতোষ। সেখানে ভালো পারফরম্যান্স করে সুযোগ পান পাঞ্জাব কিংস দলে।
প্রাক্তন বিদেশি ক্রি্কেটার ডেভিড ওয়াইজ নাইট কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের দর্শন নিয়েই প্রশ্ন তুলে দিয়েছিলেন।ডেভিড ওয়াইজ জানিয়েছিলেন, "মাঠের বাইরে অনেক কিছুই চলছিল। অনেক সময়, ড্রেসিংরুমের পরিবেশটা খুব কঠোর মনে হত। কারণ কোচ বদলের পর ড্রেসিংরুমেও অনেক কিছু পালটে গিয়েছিল। অনেক নতুন নিয়ম শুরু করেছিলেন কোচ, ভেবেছিলেন তাতে হয়তো সাফল্য আসবে। কিন্তু এত নিয়মের বেড়াজাল পছন্দ হয়নি বিদেশি ক্রিকেটারদের।'
ঘরোয়া ক্রিকেটে সফল কোচ হিসাবেই পরিচিত চন্দ্রকান্ত পণ্ডিত। মধ্যপ্রদেশ দলকে রঞ্জি চ্যাম্পিয়নও করেছেন। ২০২৩ সালে কেকেআর দলের কোচ হিসাবে নিযুক্ত হন। যদিও এর আগেই কোচের বিরুদ্ধে কঠোরতার অভিযোগ মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন আন্দ্রে রাসেল।












Click it and Unblock the Notifications