গোটা বিশ্বকে অবাক করে মাত্র ২৫ বছর বয়সে টেনিস সার্কিটকে বিদায় জানালেন বার্টি

গোটা বিশ্বকে অবাককরে মাত্র ২৫ বছর বয়সে টেনিস সার্কিটকে বিদায় জানালেন বার্টি

অবাক করা সিদ্ধান্ত নিলেন বর্তমানে মহিলা টেনিসের এক নম্বর তারকা অ্যাশ বার্টি। বিশ্বকে অবাক করে মাত্র ২৫ বছর বয়সে অবসর ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার এই মহিলা টেনিস তারকা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বার্টি।

গোটা বিশ্বকে অবাক করে মাত্র ২৫ বছর বয়সে টেনিস সার্কিটকে বিদায় জানালেন বার্টি

সদ্যই বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন ঘরের কোর্টে জিতেছেন বার্টি, এটি তাঁর কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম ছিল। ২০১৯ সালে ফরাসি ওপেন জেতেন বার্টি। এর পর তিনি চ্যাম্পিয়ন হন ২০২১ উইম্বলডনে। WTA Ranking-এ মোট ১২১ সপ্তাহ শীর্ষ স্থানে ছিলেন বার্টি।

একটি ভিডিও সাক্ষাৎকারে ডবলসে নিজের প্রাক্তন সঙ্গী কেসে ডেলাকুয়াকে বার্টি বলেন, "এটা একটা কঠিন সিদ্ধান্ত এবং এটাই প্রথমবার আমি পরিষ্কার করে সর্ব সমক্ষে বলতে চলেছি। তবে আমি তৈরি এবং খুশিও।" নিজের ইনস্টগ্রামে ওই সাক্ষাৎকারের এক টুকরো ভিডিও তুলে এনে বার্টি লেখেন, "আজ আমার কাছে এই মুহূর্তটা অত্যন্ত কঠিন, আবেগে ভরে আসছে (চোখ) কারণ আজ আমি টেনিস থেকে অবসর ঘোষণা করছি। আমি জানতাম না কী ভাবে এই খবর আপনাদের সঙ্গে ভাগ করে নেব তাই আমার বন্ধু কেসে ডেলাকুয়াকে সাহায্যের জন্য ডাকি। এই খেলা থেকে আমি যা পেয়েছি সেই সবের জন্য আমি গর্বিত। এই সফরে আমার সঙ্গে থাকা প্রত্যেককে ধন্যবাদ। এক সঙ্গে তৈরি করা স্মরণীয় মুহূর্তগুলির জন্য আমি সব সময়ে কৃতজ্ঞ থাকবো।"

তিনি আরও বলেন, "আমি জানি নিজের থেকে সেরাটা বের করে আনার জন্য কতটা পরিশ্রম করতে হয়। আমি এটা আমার টিমকে একাধিক বার বলেছি যে আমার মধ্যে আর সেটা নেই। শারীরিক ভাবে এর থেকে বেশি দেওয়ার মতো কিছুই নেই আমার। টেনিসকে আমার সব কিছুই দিয়ে দিয়েছি আমি এবং আমি খুশি তার জন্য।"

বার্টি সম্পর্কে WTA চেয়ারম্যান তথা মুখ্য আধিকারিক স্টিভ সিমোন বলেছেন, "গ্র্যান্ডস্ল্যামে, ডাব্লিউটিএ ফাইনালসে এবং বিশ্ব তালিকায় শীর্ষ স্থানে পৌঁছে বার্টি পরিষ্কার ভাবে নিজেকে মহিলা টেনিসের অন্যতম সেরা হিসেবে প্রতিষ্ঠা করেছে। ওকে ভবিষ্যতের জন্য শুভ কামনা জানাই।"

অ্যাশলি মাত্র ২৫ বছর বয়সে টেনিসকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেওয়ায় হতবাক এই খেলাকে ভালবাসা অগুণিত মানুষ। মাত্র ২৫ বছরে কী কারণে অবসর নিলেন বার্টি তা এখনও বোধগম্য নয়, এনেকেই প্রতিশ্রুতিবান এবং ভবিষ্যতের তারকা হয়ে ওঠার ক্ষমতা সমপন্ন অজি তরুণীর এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+