IPL 2024:নেহরার মধ্যে গুয়ার্দিওলার ছায়া, ক্রিকেট মাঠে ফুটবল কোচিং গিলদের হেডস্যারের, দেখুন ভিডিও
ক্রিকেট হোক বা ফুটবল দুই খেলাতেই ডাগ আউটে থাকা কোচের থাকে বড় ভূমিকা। বিশেষত টি২০ ক্রিকেটে দ্রুত যেখানে রণকৌশল বদলে ফেলতে হয় খেলার পরিস্থিতি বিচার করে। কিন্তু ফুটবল কোচরা ম্যাচে ৯০ মিনিট সাইড লাইনে দাঁড়িয়ে ক্রমাগত দলের খেলোয়াড়দের নির্দেশ দিতে থাকেন।তবে ক্রিকেট মাঠের কোচেরা সাজঘর বা ডাগ আউটের চেয়ারে বসে থাকেন, ঠান্ডা মাথায় রণকৌশল তৈরি করেন। তবে ব্যতিক্রম গুজরাট টাইটান্সের কোচ আশিস নেহরা ।
ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা তারকা পেসার আশিস নেহরা। দীর্ঘদিন ভারতের হয়ে সাফল্যের সঙ্গে খেলেছেন তিনি। বর্তমানে আইপিএলের সঙ্গে যুক্ত রয়েছেন কোচ হিসেবে। গুজরাট টাইটান্সের দলের হেড কোচের দায়িত্ব সামলাচ্ছেন তিনি।নেহরা খাতায় কলমে ক্রিকেট দলের কোচ হলেও ম্যাচের সময় তাঁর কার্য পদ্ধতি পুরোপুরি ফুটবল কোচের মতোই।

নেহরার ভূমিকার বা শারীরিক অঙ্গভঙ্গির সঙ্গে অনেকেই ম্যান সিটির প্রশিক্ষক পেপ গুয়ার্দিওলাকে দেখতে পেয়েছেন, কারণ নেহরার ম্যাচের সময় শরীরী ভাষা পুরোপুরি গুয়ার্দিওলার মতোই ছিল। অনেক সময় বাউন্ডারি লাইনের সামনে ফিল্ডিং করা ক্রিকেটারকেও বার্তা দিয়েছেন আশিস।
হার্দিক পান্ডিয়া যখন গুজরাটের ক্যাপ্টেন ছিলেন সেই সময় মাঠের পাশ থেকে অনবরত টিমের ক্রিকেটারদের জন্য বার্তা দিতেন আশিস নেহরা। এখন গুজরাতের ক্যাপ্টেন বদলে গিয়েছে। শুভমান গিল এখন গুজরাট টিমকে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু কোচের ব্যবহারের বদলায়নি। প্রতি ম্যাচেই বাউন্ডারির পাশে দাঁড়িয়ে দলের কোনও না কোনও ক্রিকেটারের সঙ্গে তিনি অনবরত কথা বলতে থাকেন।
Ashish Nehra doing Football ⚽ things in Cricket 🏏 #CSKvsGT #MIvSRH #HardikPandya#RohitSharma𓃵 #MIvsSRH pic.twitter.com/8RZPFZjy8u
— Richard Kettleborough (@RichKettle07) March 27, 2024
গুজরাত টাইটান্স নেহরার তত্ত্বাবধানে প্রথম মরশুমে আইপিএল খেতাব জেতে এবং দ্বিতীয় মরশুমে রানার্স আপ হিসাবে টুর্নামেন্ট শেষ করে।নেহরার এই ট্র্যাক রেকর্ডই সম্ভবত বিসিসিআইয়ের আধিকারিকদের প্রভাবিত করে এবং এই কারণেই তাঁকে ভারতের কোচ হওয়ারও প্রস্তাব দেওয়া হয় বলে খবর। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি নেহরা।












Click it and Unblock the Notifications