Ashish Nehra: বিশ্বকাপের দলে রিঙ্কুর লড়াই কঠিন, নির্বাচকদের এক বোলারের সন্ধান দিলেন আইপিএলজয়ী কোচ
আগামী বছর জুন মাসে টি২০ বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়েই মিশন বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে মেন ইন ব্লুর। টি২০-তে ভারতীয় দলে জায়গা ক্রমশ শক্ত করছেন কেকেআরের রিঙ্কু। তবে এরইমধ্যে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে শুরু করেছেন টিম ইন্ডিয়ার নতুন তারকা। বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পাওয়াই এখন পাখির চোখ রিঙ্কুর কাছে।
কিন্ত কেকেআর তারকা বিশ্বকাপে দলের যোগ্য ক্রিকেটার হলেও, তাঁর লড়াই কঠিন হতে পারে বলেই মনে করছেন আইপিএলে গুজরাত দলের কোচ আশিস নেহরা। রিঙ্কু প্রসঙ্গে তাঁর মত, 'রিঙ্কু অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াইয়ে থাকবে। কিন্তু সেই প্রতিযোগিতা এখনও অনেক দূর। যে জায়গার জন্য রিঙ্কু লড়ছে , সেটার জন্য অনেকে লড়াইয়ে আছে।'

অনেকেই মনে করছেন, ভারতের টি-টোয়েন্টি দলে ফিনিশার হতে পারেন রিঙ্কু। মহেন্দ্র সিংহ ধোনির অবসরের পর থেকে সেভাবে ফিনিশার খুঁজে পায়নি ভারতীয় ক্রিকেট দল। মাঝে ঋষভ পন্থ বা হার্দিক পাণ্ড্যরা জ্বলে উঠলেও, দুজনই চোটের জন্য জাতীয় দলের বাইরে। এই পরিস্থিতিতে রিঙ্কুই হতে পারেন টিম ম্যানেজমেন্টের সেরা বাজি।
চলতি বছরের অগাস্টে আয়ারল্যান্ড সফরে অভিষেক হয় কেকেআর ব্যাটসম্যানের। এরপর চিনে অনুষ্ঠিত এশিয়ান গেমসের দলেও ছিলেন। এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিরুদ্ধে ম্যাচেও সুযোগ পেয়েছেন রিঙ্কু।
অন্যদিকে বর্ষীয়ান পেসার ভুবনেশ্বর কুমারের হয়েও ফের একবার সওয়াল করেছেন নেহেরা। নির্বাচকরা যেন তাঁর কথা মাথায় রাখেন সেই কথাও উল্লেখ করেন প্রাক্তন ভারতীয় এই ক্রিকেটার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications