IPL 2023 Auction: কেন উইলিয়ামসনকে বেস প্রাইসে পেয়ে বিস্মিত আশিস নেহরা, কী বললেন আইপিএল জয়ী কোচ
IPL 2023 Auction: কেন উইলিয়ামসনকে বেস প্রাইসে পেয়ে যাওয়ায় অবাক আশিস নেহরা, কী বললেন আইপিএল জয়ী কোচ
আইপিএল ২০২৩-এর নিলামে ন্যূনতম দামে কেন উইলিয়ামসনকে তুলে নিয়েছে গুজরাত টাইটান। বেস প্রাইসে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা নক্ষত্রকে নিশ্চিত করতে পারায় অবাক গুজরাত টাইটানসের আইপিএল জয়ী কোচ আশিস নেহরা।

এ বারের নিলামে উইলিয়ামসন ছিলেন প্রথম ক্রিকেটার, তাঁকে দিয়েই শুরু হয়েছিল নিলাম। ইন্ডিয়ান টুডেতের প্রতিবেদন অনুযায়ী নেহরা জানিয়েছেন, কেন উইলিয়ামসনের অভিজ্ঞতা দলকে আরও সমৃদ্ধ করবে। তিনি বলেছেন, "কেন উইলিয়ামসনের মতো ক্রিকেটার দলের মধ্যে আসা মানে সঙ্গে অনেক অভিজ্ঞতা নিয়ে আসা। (দক্ষতার বিচারে) প্রমাণিত ক্রিকেটার তিনি। গত দুই মরসুম আইপিএল-এ ভাল যায়নি ঠিকই কিন্তু আইপিএল এতটাই দ্রুততার সঙ্গে চলে যে চিন্তা ভাবনা এবং সেই মতো পরিবর্তনের সময়টাও পাওয়া যায় না। কেন উইলিয়ামসনের দাম যদি অনেক বেড়েও যেতো আমরা ঝাঁপাতাম ওকে পাওয়ার জন্য। ওই ক্রিকেটারের উপর আমাদের আস্থা রয়েছে এবং দলের মধ্যে অভিজ্ঞতা এবং তারুণ্যের সঠিক মেলবন্ধন প্রয়োজন। কেন যে কোনও দলের জন্যই অনেক গুরুত্বপূর্ণ, আমরা ওকে পেয়ে খুশি এবং সর্বপরি বেস প্রাইসে পেয়ে।"
গুজরাত টাইটানসের পার্সে যে টাকা ছিল স্যাম কুরান বা ক্যামেরন গ্রিনের জন্য ঝাঁপানো সম্ভব ছিল না তাদের পক্ষে। কেন উইলিয়ামসনকে এই দামে পেয়েছে তিনি যে অবাক সেটাও উল্লেখ করেছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার। নেহরা বলেছেন, "প্রথমে আপনাকে দেখতে হবে হাতে কত টাকা রয়েছে এবং আপনার কী প্রয়োজন। ছয় জন, আট জন যা প্লেয়ার লাগে তা তুলে নেবেন আপনি, নিলাম এই রকমটা নয়। খুব এম এমনটা ঘটে কিন্তু আমরা ভাগ্যবান যেটা চেয়েছিলাম সেটা পেয়েছি এবং এখনও কিছু টাকা পড়ে রয়েছে। আমরা আগেই জানতাম স্টোকস বা গ্রিন বা কারানের জন্য আমরা যেতে পারব না কারণ ওরা বড় অর্থে দল পাবে। আমরা খুশি যে স্লটগুলো পূর্ণ করতে চেয়েছিলাম সেইগুলো করতে পারায়। আমি অত্যন্ত অবাক যে আমরা কেন উইলিয়ামসনের মতো এক জন ক্রিকেটারকে বেস প্রাইসে পেয়েছি। "












Click it and Unblock the Notifications