চল্লিশে ইতি টানবেন জানিয়েছিলেন নেহেরা, এখন কী বলছেন
ভারতীয় ক্রিকেটে সাত অধিনায়কের অধীনে খেলেছেন আশিস নেহরা , নিজের কেরিয়ার নিয়ে কী প্ল্যানিং করছেন তিনি
হঠাৎই মত পরিবর্তন আশিস নেহরার। দিন কয়েক আগে তিনি জানিয়েছিলেন চল্লিশ বছর অবধি আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে চান তিনি।

কিন্তু সূত্রের খবর সম্প্রতি প্ল্যানে বদল এনেছেন তিনি। একটি সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট অনুযায়ি ৩৮ বছরের এই পেসার নাকি নিউজিল্যান্ড সফরের পরেই অবসরের ঘোষণা করতে চলেছেন। এই মুহূর্তে ভারত বনাম অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের দলে রয়েছেন আশিস নেহরা।
৩৮ বছর বয়সেও ভারতীয় দলের ফিটনেস টেস্ট ইয়ো ইয়ো-তে পাশ করেই দলের ঢোকার ছাড়পত্র যোগাড় করে নিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। ফলে বিভিন্ন মহল কুর্নিশ জানিয়েছে তাঁকে। পারফরম্যান্স ধরে রাখার পাশাপাশি নিজের ফিটনেসের জন্য এখনও নিয়মিত সকালে ৪ ঘন্টা ও বিকেলে ৪ ঘন্টা জিম করেন তিনি।
নভেম্বরের ১ তারিখ ফিরোজ শাহ কোটলায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। সূত্রের খবর অনুযায়ি সেটাই এই পেসারের শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে পারে। আশিস নেহরা সবচেয়ে দীর্ঘদিন খেলা পেসারের শিরোপা পেয়ে গেছেন।
টি-টোয়েন্টিতে আজও দারুণভাবেই সফল এই ভারতীয় পেস ব্যাটারি।












Click it and Unblock the Notifications