নেহরার ফেয়ারওয়েল অনুষ্ঠানের জমাট ভিডিও, দেখে নিন ঠিক কী হল
আশিস নেহরার ফেয়ারওয়েল সেরিমনিকে বিশেষ করে রাখার কোনও কসুর করেননি বিরাটরা।
আশিস নেহরাকে নিয়ে মাঠে সেলিব্রেশন। নেহরার বিদায়ী দিনে শুধু এটুকুতেই থেমে থাকেনি টিম ইন্ডিয়া। সেলিব্রেশন ছিল হোটেলেও।
আসলে ১৮ বছরের লম্বা কেরিয়ার শেষ করে অবসর জীবনের পথে পা বাড়িয়েছেন দিল্লির এই পেসার। ১৯৯৭ সালে ফিরোজ শাহ কোটলা দিয়েই ক্রিকেট কেরিয়ার শুরু হয়েছিল। সেখানেই বৃত্ত শেষ করেন আশিস নেহরা। নেহরাকে নিয়ে সোশ্যাল মিডিয়াও বেশ সরগরম ছিল। মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি ফ্যান ক্লাব তাই সেই ফেয়ারওয়েল পার্টির ভিডিও , স্টিল ছবি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে নেহরা কেক কাটছেন ও বিরাটের মুখে কেকের টুকরো পুড়ে দিচ্ছেন।
#ViratKohli at #AshishNehra's farewell party. ✌ pic.twitter.com/kuchcYZtFQ
— Captains (@dhonikohli_fc) November 2, 2017
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>জন্মদিন বা যেকোন সেলিব্রেশনেই এখন কেক খাওয়া কম মাখানো বেশি হয়, ঠিক সেভাবেই নেহরার মুখেও মাখিয়ে দেওয়া হয় কেক। তিনি সিনিয়র হয়েও জুনিয়রদের কেক মাখানো থেকে মুক্তি পাননি। যদিও বর্ষীয়ান এই পেসার দারুণ আনন্দের সঙ্গেই তা করেছেন।
#ViratKohli at Ashish Nehra's farewell party. #ThankYouAshishNehra pic.twitter.com/AU3vgdWvsX
— Captains (@dhonikohli_fc) November 2, 2017
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>আসলে দ্বিতীয় ইনিংস শুরুর আগে প্রথম ইনিংসের শেষ মুহূর্তের মজা চেটেপুটে নিলেন আশিস নেহরা।
Click it and Unblock the Notifications