স্টোকসের কথা রাখল অ্যাসেজ স্পনসর, লিচকে বিনামূল্যে আজীবন চশমা


 ১৭ বলে মাত্র ১ রান। সেই যে চলতি অ্যাসেজের তৃতীয় টেস্টে নির্ণায়ক ভূমিকা নেবে, তা কী কেউ ভাবতে পেরেছিল। রানটা বড় কথা নয়।

১৭ বলে মাত্র ১ রান। সেই যে চলতি অ্যাসেজের তৃতীয় টেস্টে নির্ণায়ক ভূমিকা নেবে, তা কী কেউ ভাবতে পেরেছিল। রানটা বড় কথা নয়। ইংল্যান্ডের ১১তম ব্যাটসম্যান হিসেবে ১৭ বল টিকে থেকে বেন স্টোকসের জন্য জয়ের রাস্তা পরিষ্কার করে, দেশের মানুষের হৃদয় জিতেছেন জ্য়াক লিচ। সেই তাঁকেই আজীবন বিনামূল্যে চশমা দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হল অ্যাসেজের অফিশিয়াল স্পনসর স্পেসসেভার্স। তা কেন জেনে নিন।

লিচের কৃতিত্ব

হেডিংলে টেস্টের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্পিনার জ্যাক লিচ যখন ব্যাট হাতে বাইশ গজে নামেন, তখন ম্যাচ জিততে ইংল্যান্ডের প্রয়োজন আরও ৭৬ রান। হাতে আর এক উইকেট। ঠিক সেই সময় ১৭ বল খেলে ক্রিজের উল্টো পারে দাঁড়ানো বেন স্টোকসকে ম্যাচ বের করতে যে সঙ্গত দেন তিনি, তার কোনও তুলনাই হয় না। লিচের করা ১ রানই যেন শতরানের সমান বলে মনে হয়।

বেন উবাচ

জ্যাক লিচের পারফরম্যান্সে অভিভূত হন হেডিংলে টেস্টের নায়ক বেন স্টোকস। ম্যাচ শেষে তিনি অ্যাসেজের অফিশিয়াল স্পনসর স্পেসসেভার্সের কাছে লিচকে আজীবন বিনামূল্যে চশমা দেওয়ার জন্য অনুরোধ করেন।

কথা রেখেছে

কথা রেখেছে

বেন স্টোকসের কথা রেখেছে অ্যাসেজের অফিশিয়াল স্পনসর স্পেসসেভার্স। স্টোকসের টুইটের পাল্টা হিসেবে তারা লিখেছ, জ্যাক লিচকে আজীবন বিনামূল্যে চশমা তারা প্রস্তুত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+