Ashes Series: ঘরের মাঠে অ্যাশেজের সূচি ঘোষণা অস্ট্রেলিয়ার, জানুন মেগা সিরিজের দিনক্ষণ

চলতি বছরের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে বর্ডার-গাভাসকর ট্রফি। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হবে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে। ১ বছরের ব্যবধানে ফের ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে অজি ব্রিগেড। ভারতের বদলে প্রতিপক্ষ ইং‌ল্যান্ড। সিরিজের নাম অ্যাশেজ।

আধুনিক টি২০-র যুগে যে টেস্ট সিরিজগুলিকে নিয়ে উন্মাদনার পারদ থাকে সবথেক বেশি তার মধ্যে অন্যতম অ্যাশেজ। ২০২৫-২৬ সালের অ্যাশেজ সিরিজ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়াতে। বুধবার এই সিরিজের আয়োজক ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আগামী বছর অ্যাশেজ সিরিজের দিনক্ষণ ঘোষণা করা হল।

সূচি অনুসারে আগামী বছর ২১ নভেম্বর থেকে অ্যাশেজ সিরিজ শুরু হবে। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে পারথে। ২১ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এই ম্যাচ হবে। দ্বিতীয় টেস্ট হবে ব্রিসবেনের গাব্বায়, ৪-৮ ডিসেম্বর। এই ম্যাচটি দিন‌ রাতের টেস্ট ম্যাচ হবে। তৃতীয় টেস্ট হবে ১৭-২১ ডিসেম্বর। এই ম্যাচটি অ্যাডি‌লেডে অনুষ্ঠিত হবে। বক্সিং ডে টেস্ট এবারও হবে মেলবোর্নেই, এই ম্যাচ হবে ২৬-৩০ ডিসেম্বর। পঞ্চম তথা শেষ টেস্ট হবে সিডনি। নিউ ইয়ার টেস্ট হবে ৪-৮ জানুয়ারি।

৪২ বছর পর প্রথা ভাঙছে অস্ট্রে‌লিয়া। কারণ এতদিন অস্ট্রেলিয়া অ্যাশেজ আয়োজন করলে সেই সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হত ব্রিসবেনেই। কিন্তু আগামী বছর অ্যাশেজের সূচনা হবে পারথে। এই মাঠেই চলতি বছরে বর্ডার গাভাসকর ট্রফির প্রথম ম্যাচ হবে।

২০২৩ সালে ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজ হয়েছিল। সেই সিরিজে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। এবার অজিদের সামনে ঘরের মাঠে ট্রফি ধরের রাখার চ্যালেঞ্জ। আপাতত অস্ট্রেলিয়ার মিশন বর্ডার-গাভাসকর ট্রফি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইন‌ালের জন্য এই সিরিজ ভারত অস্ট্রেলিয়া দুই দলের কাছেই সমান গুরুত্বপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+