Stuart Broad: স্টুয়ার্ট ব্রডের আচমকা অবসর ঘোষণা, ওভালে ইংল্যান্ডকে জিতিয়েই ক্রিকেটকে গুডবাই জানাতে চান
Stuart Broad: স্টুয়ার্ট ব্রড আচমকা অবসর ঘোষণা করে দিলেন। জেমস অ্যান্ডারসনের ক্রিকেটকে গুডবাই জানানোর জল্পনার মধ্যেই। শুক্রবার ওভাল টেস্টের দ্বিতীয় দিনের খেলার পর রাত সাড়ে ৮টা নাগাদ অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেন ব্রড।
তৃতীয় দিনের খেলা শুরুর আগে সেই সিদ্ধান্ত প্রথম জানান দীর্ঘদিনের সতীর্থ অ্যান্ডারসন ও জো রুটকে। চোখের জল ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়েই। ওভাল টেস্ট খেলেই পেশাদার ক্রিকেটকে বিদায় জানাবেন ইংল্যান্ডের তারকা পেসার ব্রড।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় পঞ্চম স্থানে থেকেই অবসর নিচ্ছেন ব্রড। ১৬৭তম টেস্ট খেলছেন, আপাতত তাঁর উইকেট-সংখ্যা ৬০২। মুথাইয়া মুরলীধরন ১৩৩ টেস্টে ৮০০, শেন ওয়ার্ন ১৪৫ টেস্টে ৭০৮, জেমস অ্যান্ডারসন ১৮৩ ম্যাচে এখনও অবধি ৬৯০, অনিল কুম্বলে ১৩২ টেস্টে ৬১৯ উইকেট নিয়েছেন।
ব্রডের অনেক পিছনে গ্লেন ম্যাকগ্রা (৫৬৩), কোর্টনি ওয়ালশ (৫১৯), নাথান লিয়ঁ (৪৯৬) ও রবিচন্দ্রন অশ্বিন (৪৮৯)। ফলে ব্রডের নজির ছোঁয়া অশ্বিন ও লিয়ঁর কাছে দুঃসাধ্যই বলা চলে। গত সপ্তাহে ওল্ড ট্রাফোর্ড টেস্টেই ৬০০ উইকেটশিকারীদের ক্লাবে নাম লেখান ব্রড। চলতি সিরিজ ব্রডের কাছে খুবই উপভোগ্য। তিনি শনিবার খেলার শেষে জানান, শীর্ষে থেকেই অবসর নেওয়া তাঁর পরিকল্পনায় ছিল।

দ্বিতীয় ইনিংসে ব্রড বল হাতে চমক দেখিয়ে ইংল্যান্ডকে চলতি টেস্টে জেতাতে বদ্ধপরিকর। সেক্ষেত্রে অ্যাশেজ অস্ট্রেলিয়ার দখলে থাকলেও সিরিজ ২-২ হবে। ব্যাট হাতে এখনও অবধি তিনি ৩৬৫৬ রান করেছেন। সেই রান চতুর্থ দিন কিছুটা বাড়ানোরও চেষ্টা করবেন। ২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম অ্যাশেজ খেলেন। শেষ টেস্টও খেলছেন অ্যাশেজেই।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ইংল্যান্ডের বোলারদের সর্বাধিক ১৫১টি উইকেট দখলেরও নজির ব্রডের দখলে, ভেঙে দিয়েছেন ইয়ান বোথামের রেকর্ড। দেশের মাটিতে অজিদের বিরুদ্ধে ২৫টি টেস্টে তিনি এখনও পর্যন্ত নিয়েছেন ১০৪ উইকেট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বৈরথ সবচেয়ে বেশি উপভোগ করেছেন। সে কারণেই অ্যাশেজ খেলেই অবসরের কথা মাথায় ঘুরপাক খাচ্ছিল বলে জানান ব্রড।
ব্রড অ্যাশেজ সম্প্রচারকারী চ্যানেলকে বলেন, শুক্রবার রাত ৮টা অবধিও ফিফটি-ফিফটি অবস্থায় ছিলাম। এরপর বেন স্টোকসের ঘরে গিয়ে তাঁকেই প্রথমে জানান কঠিন সিদ্ধান্তের কথা। তারপর থেকে অনেকটাই হাল্কা লাগছে ব্রডের। এখনও অবধি যা অর্জন করেছেন তাতেও খুশি। ২০তম জন্মদিনের ২ মাস পর ২০০৬ সালের অগাস্টে পাকিস্তানের বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ব্রডের।

এর ২ দিন পর কার্ডিফে পাকিস্তানের বিরুদ্ধেই ওডিআই অভিষেক। ২০০৭ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট অভিষেক। ২০০৯ সালে ওভালে অ্যাশেজ ১-১ অবস্থায় খেলতে নেমেছিল ইংল্যান্ড। তার আগের টেস্টে ইনিংসে হেরেছিল। অ্যান্ড্রু স্ট্রস পঞ্চম বোলার হিসেবে ব্রডকে আনেন। অস্ট্রেলিয়া বিনা উইকেটে ৭৩ থেকে ব্রডের ধাক্কায় বেসামাল হয়, স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১৩৩।
এরপর অনেক স্মরণীয় পারফরম্যান্স উপহার দিয়েছেন। ব্রডের বলে টি ২০ বিশ্বকাপে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ সিং। ওভাল টেস্টে ইংল্যান্ডের ২৮৩ রানের জবাবে অজিরা তুলেছে ২৯৫। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ৯ উইকেটে ৩৮৯ তুলেছে। এগিয়ে ৩৭৭ রানে। টেস্টের বাকি ২ দিন। ফলে ইংল্যান্ড জয়ের জন্য ঝাঁপাবে। ব্রড ২ ও অ্যান্ডারসন ৮ রানে ক্রিজে।
ব্রডের বয়স ৩৭ বছর। অ্যান্ডারসনের ৪১ বছর। ব্রড মনে করেন, অ্যান্ডারসন আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে পারবেন। ভারত সফরের আগে অনেকটা বিশ্রাম নিয়ে অ্যান্ডারসন তরতাজা থাকবেন বলেও আশা ব্রডের। তিনি ২০১৪ সালে শেষ টি ২০ আন্তর্জাতিক ও ২০১৬ সালে শেষ একদিনের আন্তর্জাতিক খেলেছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications