Ashes 2023: অ্যাশেজে মুগ্ধ সচি‌ন, টেস্ট নিয়ে ভাবনা পাল্টানোর বার্তা সৌরভের

টি টোয়েন্টির ধামাকার যুগেও সনাতনী টেস্ট ক্রিকেটের কৌলিন্য মধ্যেও যে উত্তেজনার মশলা মজুত থাকতে পারে, তা প্রমাণ করেছে অ্যাশেজ। বর্তমানে সাদা বলের দাপটে যখন ক্রমশ কোনঠাসা টেস্ট ক্রিকেট, তখন ব্যতিক্রমী ঐতিহ্যের অ্যাশেজ। পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজে প্রতিটি সেশনে ছিল রোমাঞ্চ, উত্তেজনা।

আইপিএল, টি টোয়েন্টি ক্রিকেটের প্রবল দাপটের যুগেও অ্যাশেজ বোঝাল টেস্ট ক্রিকেটের কৌলিন্য এতটুকুও কমেনি।অ্যাশেজের লড়াই দেখে মুগ্ধ সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে সচিন তেন্ডুলকর। ভারতীয় দলের দুই তারকাই মনে করেন অ্যাশেজের মতো সিরিজের মধ্যে দিয়েই বেঁচে থাকবে টেস্ট ক্রিকেট।

সৌরভ

সোমবার অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার পর টুইট করে নিজেদের মুগ্ধতা প্রকাশ করেছেন সৌরভ-সচিন।

প্রাক্তন ভারত অধিনায়ক টুইটে লিখেছেন, 'দারুণ ক্রিকেট। গ্রীষ্মে ছয়টি টেস্ট ম্যাচ( অ্যাশেজ় পাঁচ ম্যাচের সিরিজ়, একটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল) দেখার আনন্দই আলাদা। টেস্টই ক্রিকেটের সেরা ফরম্যাট। এটাকে বাঁচিয়ে রাখতে হবে।'


একইসঙ্গে দাদা লিখেছেন,' যারা টেস্ট খেলতে চায় না, তারাও হয়তো ওভালের মাঠে নেমে পড়তে চাইবে। টেস্ট ক্রিকেটকে সেরার সেরা করতে হবে। সকলের এটা নিয়ে চিন্তাভাবনা করা উচিত। তবে সেটা সম্ভব হবে। কিছু দল এবং কিছু ক্রিকেটারকে নিজেদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে।'

সচিন তেন্ডুলকর আবার টুইটে ইংল্যান্ডের দুরন্ত প্রত্যাবর্তনের কাহিনি তুলে ধরেছেন। সচিন লিখেছেন, '০-২ ব্যবধানে পিছিয়ে যাওয়ার পরেও সিরিজ় ড্র করা সত্যিই কৃতিত্বের। অ্যাশেজ়ে ইংল্যান্ড যে লড়াইয়ের মানসিকতা দেখাল, সেটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। এই ভাবে ফিরে আসা প্রমাণ করে যে, কী পরিমাণ মানসিক কাঠিন্য প্রয়োজন এই খেলায়।'


বৃষ্টি মাঝে মধ্যে বাধার সৃষ্টি করলেও চারটি ম্যাচেই ফলাফল হয়েছে। সেই প্রসঙ্গে লিটল মাস্টার বলেছেন, 'আবহাওয়া এই সিরিজ়ের ফলাফল হতে দেয়নি। কিন্তু সেটা ভাল ক্রিকেটের মেজাজটাকে নষ্ট হতে দেয়নি। এই সিরিজ়টা অনেক দিন মনে থেকে যাবে।'

ইংলান্ড

সোমবারই অ্যাশেজের রুদ্ধশ্বাস পরিসমাপ্তি হয়েছে । শেষবেলায় বাজিমাত করেছে ব্রিটিশরা। পঞ্চম টেস্ট জিতে অ্যাশেজ সিরিজে মানরক্ষা করে ইংল্যান্ড। পঞ্চম টেস্টে ৪৯ রানে জিতে অ্যাশেজে সমতা ফিরিয়ে আনে বেন স্টোকসের দল। পাঁচ ম্যাচের ঐতিহ্যেমণ্ডিত টেস্ট সিরিজের ফল ২-২। তবে অ্যাশেজে ট্রফিটা হাতে পাচ্ছেন না ব্রড, মইনরা। গতবার অস্ট্রেলিয়া অ্যাশেজ জেতায় নিজেদের সঙ্গে ট্রফি নিয়ে ফিরছেন প্যাট কামিন্সরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+