Ashes 2023: ক্রিকেট মাঠে কূটনীতি! বেয়ারস্টো বিতর্কে আসরে ব্রিটিশ প্রধানমন্ত্রী

অ্যাশেজের মাঠে ক্রিকেটীয় বিতর্কে এবার লাগল কূটনীতির ছোঁয়া। লর্ডসে বেয়ারস্টোর বিতর্কিত আউট নিয়ে এবার আসরে নামলেন স্বয়ং ব্রিটিশ প্রধামমন্ত্রী। ঋষি সুনক সরাসরি অস্ট্রেলিয়া দলের ক্রিকেটীয় স্পিরিট নিয়েই প্রশ্ন তুলে দিলেন।

চলতি অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে লর্ডসে পঞ্চম দিনে বড় বিতর্কের জন্ম হয়েছে। জনি বেয়ারস্টোকে আউট করেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। কিন্তু এই আউট নিয়েই তৈরি হয় নতুন বিতর্ক।

অ্যাশেজ

একটি বাউন্সার বলকে ডাক করেন ইংল্যান্ড উইকেটরক্ষক। বল যায় উইকেটরক্ষক ক্যারির হাতে। ওভার হয়ে গেছে ধরে নিয়ে অত্যন্ত 'ক্যাজুয়ালি' নিজের ক্রিজ ছেড়ে বেরিয়ে যান জনি বেয়ারস্টো। সেই সুযোগেই উইকেট বল লাগিয়ে বেয়ারস্টোকে প্যাভিলিয়নের রাস্তা দেখান অ্যালেক্স ক্যারি।

ম্যাচ শেষে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস অজিদের এই ক্রিকেটীয় মানসিকতার তীব্র সমালোচনা করেন। স্টোকসের সুরেই সুর মেলান গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। মুখপাত্রের মাধ্যমে তিনি বলেন, 'বেন স্টোকসের সঙ্গে আমি একমত। অস্ট্রেলিয়া যেভাবে ম্যাচ জিতেছে, সেভাবে আমি কখনওই ম্যাচ জিততাম না।'


ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র আরও উল্লেখ করেছেন, 'দ্বিতীয় ইনিংসে বেন স্টোকসের দুরন্ত এক ইনিংস দেখার সুযোগ হয়েছিল। এককথায় অসাধারণ এক টেস্ট ম্যাচ। সুনাক আশাবাদী হেডিংলিতে হতে চলা তৃতীয় টেস্টে ঘুরে দাঁড়াবে ইংল্যান্ড।'

অজি

ইংল্যান্ডের সমর্থকরা অবশ্য অজিদের দিকে আঙুল তুলেছেন। স্পিরিট অফ দ্য গেম নষ্ট করেছেন ক্যারি এই ধরণের আউট করে, এমনই অভিযোগ তুলেছেন তাঁরা। যদিও অজি প্রধানমন্ত্রী অ্যান্টোনি অ্যালবানেজ তাঁর দেশের ক্রিকেটারদের খেলার ভূয়সী প্রশংসা করেছেন।

এমসিসির নিয়ম বলছে, ''একটা বল তখনই ডেড হিসেবে বিবেচিত হবে, যখন বোলারের এন্ডে থাকা আম্পায়ার নিশ্চিত হন যে ব্যাটিং ও ফিল্ডিং কোনও পক্ষই আর সেই বলটিকে খেলার বিবেচ্য মনে করছে না।''

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+