Ashes 2023: লর্ডসের লং রুম তপ্ত! অস্ট্রেলিয়ার চাঞ্চল্যকর অভিযোগ, ৩ সদস্যকে সাসপেন্ড করল এমসিসি
Ashes 2023: অ্যাশেজের দ্বিতীয় টেস্টে লর্ডসে ৪৩ রানে ইংল্যান্ডকে হারিয়ে পাঁচ টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। উত্তেজক ম্যাচের আঁচ পড়েছিল লর্ডসের লং রুমে। যেখানে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান এমসিসির সদস্য।
যার জেরে দুঃখপ্রকাশ করার পাশাপাশি তিন সদস্যকে সাসপেন্ড করেছে এমসিসি। তদন্ত চলাকালীন তাঁরা লর্ডসে প্রবেশই করতে পারবেন না।

অস্ট্রেলিয়া দলের তরফে অভিযোগ করা হয়, গতকাল মধ্যাহ্নভোজের বিরতিতে যখন ক্রিকেটাররা ড্রেসিংরুমে ফিরছিলেন তখন লং রুমে এমসিসির কয়েকজন সদস্য তাঁদের উদ্দেশে আপত্তিজনক শব্দ প্রয়োগ করেন। ক্রিকেটারদের শারীরিকভাবে নিগ্রহের চেষ্টা হয় বলেও অভিযোগ। এমসিসি তাদের এই সদস্যদের আচরণের নিন্দা করে ব্যবস্থা গ্রহণের পথে হেঁটেছে।
Andrew Strauss on @SkyCricket blaming a “Day five Lords crowd” for jeering the Aussies after Bairstow dismissal . Roughly translated “this is what happens when you sell tickets for £25 on a first come first served basis”, but the MCC members were also just as furious #Ashes2023 pic.twitter.com/ZuJFV8eBff
— Neil Kelly (@NeilKellyn) July 2, 2023
জনি বেয়ারস্টোর আউটকে কেন্দ্র করেই ম্যাচের মেজাজ চড়তে থাকে। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডের সঙ্গে কথা বলেন। সমর্থকরা অজি ক্রিকেটারদের উদ্দেশ করে টিটকারি দিতে থাকেম। বেয়ারস্টোর আউটের বিষয়ে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস অস্ট্রেলিয়ার ক্রিকেটীয় স্পিরিট নিয়ে সংশয় প্রকাশ করেন।
The MCC members in the pavilion showed more fight than the “Bazball” cricket played by England at Lords 👀😂 #Ashes #Ashes2023 pic.twitter.com/Bg6evVuOSt
— 🅿️remCFCPatel ✯✯ (@PremCFCPatel26) July 2, 2023
বেয়ারস্টোকে অনেকটা দূর থেকে স্টাম্প আউট করেন উইকেটকিপার অ্যালেক্স ক্যারি। ওভার শেষ ভেবে বেয়ারস্টো ক্রিজ ছাড়তেই ওই আউটের ঘটনা। ক্রিকেটীয় নিয়মে বেয়ারস্টো আউট হলেও, অস্ট্রেলিয়া দলের ক্রিকেটীয় স্পিরিট নিয়ে চর্চা শুরু হয়েছে। এরপর লাঞ্চের সময় ক্রিকেটাররা যখন ড্রেসিংরুমে ফিরছিলেন তখনই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়।

স্কাই স্পোর্টসের ফুটেজে দেখা গিয়েছে, এমসিসির সদস্যরা লং রুমে বেন স্টোকস ও স্টুয়ার্ট ব্রডকে উৎসাহিত করলেও যখনই ফিল্ডিং দল সেখান দিয়ে যাচ্ছিল তখনই পরিস্থিতি গরম হয়ে ওঠে। অস্ট্রেলিয়ার ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সঙ্গে যাতে ধাক্কাধাক্কিতে না জড়ান এমসিসি সদস্যরা, সেজন্য নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপ করতে হয়।
Andrew Strauss on @SkyCricket blaming a “Day five Lords crowd” for jeering the Aussies after Bairstow dismissal . Roughly translated “this is what happens when you sell tickets for £25 on a first come first served basis”, but the MCC members were also just as furious #Ashes2023 pic.twitter.com/ZuJFV8eBff
— Neil Kelly (@NeilKellyn) July 2, 2023
আঙুল উঁচিয়ে এমসিসি সদস্যদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়তে দেখা যায় উসনমান খোয়াজা, ডেভিড ওয়ার্নারকে। এরপরই অস্ট্রেলিয়া দলের তরফে ঘটনার তদন্ত করতে অনুরোধ করা হয় এমসিসিকে। কয়েকজন সদস্য এই কাণ্ড ঘটানোয় নিঃশর্ত দুঃখপ্রকাশ করে তদন্ত শুরু করেছে এমসিসি।

লং রুমের ঐতিহ্যই হলো ড্রেসিংরুম থেকে মাঠে যেতে এই অংশ পার হতে হয় ক্রিকেটারদের। সেখানে কয়েকজন সদস্য যা করেছেন তা শৃঙ্খলাভঙ্গ বলেই মনে করছে এমসিসি। যদিও এই ঘটনার পর খেলা শুরু হতে সমস্যা হয়নি। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের শারীরিকভাবে নিগ্রহের কথা উঠে আসেনি ম্যাচের পর অজি অধিনায়ক প্যাট কামিন্সের বক্তব্যেও।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications