Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ashes 2023: মাটিতে পড়া চুইংগামই মুখে! ফের ভাইরাল লাবুশেনের কীর্তি

লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট শুরু থেকেই ঘটনার ঘনঘটা। ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই মাঠে ঢুকে পড়েন দুই প্রতিবাদী। তাঁদের মধ্যে একজনকে পাঁজাকোলা করে মাঠের বাইরে বার করে দেন জনি বেয়ারস্টো।

এবার ভাইরাল মার্নাস লাবুশেনের কীর্তি। অজি এই ক্রিকেটার শুধু নিজের ব্যাটিং দক্ষতা দিয়েই সকলের নজর কাড়েন না, এমনকি কিছু কাণ্ড ঘটান যা সোশ্যাল মিডিয়ায় সহজেই ভাইরাল হয়ে যায়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর এবার অ্যাশেজ। অজি তারকা ব্যাটসম্যানের কাজ সমাজ মাধ্যমে নতুন উপদান সৃষ্টি করেছে।

লাবুশেনে

লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। ৪৫ তম ওভারেই একটি মজার ঘটনা ঘটান লাবুশেন। স্মিথের সঙ্গে ব্যাট করছিলেন অজি এই ব্যাটসম্যান। লাবুশেনের রান তখন ছিল ৪০। ব্যাটিং করার সময় তাঁর মুখে ছিল চুইংগাম। কিন্তু হঠতাই চুইংগামটি তাঁর মুখ থেকে পড়ে যায় পিচের মধ্যে।


এরপর লাবুশেন যা করলেন যা সত্যিই অবিশ্বাস্য। মুখ থেকে পড়ে যাওয়া চুইংগামটি ফের তুলে মুখে নিয়ে নেন। প্রথম দিনে তার ইনিংসের সময় ঘটে যাওয়া এই মুহুর্ত দ্বিতীয় দিনের সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয় এবং ভাইরাল হয়ে যায়।

লাবুশেন

এর আগেও লাবুশেন তাঁর অদ্ভুত চরিত্রের জন্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন, ক্যামেরায় ধরা পড়া বেশ কয়েকটি মুহুর্ত বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তদের মধ্যে রাতারাতি মিমে পরিণত হয়েছে।কয়েক সপ্তাহ আগের কথা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে ব্যাট করতে নামার আগে সাজঘরেই ঘুমিয়ে পড়েন অজি ব্যাটসম্যান। তিনে ব্যাট করতে নামার কথা মার্নাস লাবুশেনের।

টিভিতে দেখা যায়, যে সময় ওয়ার্নার আউট হলেন তখন চোখ লেগে গিয়েছে লাবুশেনের। সম্ভবত গ্যালারিতে দর্শকদের চিৎকারে ঘুম ভাঙে তাঁর। দেখেন ওয়ার্নার আউট। লাফিয়ে উঠে ঘুমঘুম চোখেই খেলতে নামেন বিশ্বের ১ নম্বর ব্যাটার।

তাঁর এই ঘুমিয়ে পড়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এমনকী আইসিসিও শেয়ার করেছে। টিভি ক্যামেরায় যখন দেখা যায় লাবুশেন চোখ বন্ধ করে, চেয়ারের উপরে পা তুলে, মাথা ঝুলিয়ে দিয়ে ঘুমোচ্ছেন, তা দেখে অনেকেই বিস্মিত হয়েছেন, অনেকেই মুখ চেপে হেসেছেন। যদিও লাবুশেন এই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, "আমি স্নাযু শান্ত রাখার চেষ্টা করছিলাম। সব সময়ে ম্যাচ দেখা সম্ভব নয়।"

ইংল্যান্ড

লর্ডসে অবশ্য প্রথম ইনিংসে বড় রান করতে পারেননি লাবুশেন। ৪৭ রান করেই রবিনসনের বলে বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অজি ব্যাটসম্যান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+