Ashes 2023: প্রতিবাদীকে পাঁজাকোলা করে তুলে মাঠের বাইরে করলেন বেয়ারস্টো, ভিডিও ভাইরাল

অ্যাশেজের দ্বিতীয় টেস্টের শুরুতেই বিপত্তি। লর্ডসে ম্যাচ শুরু হতেই মাঠে ঢুকে পড়লেন বিক্ষোভকারী। খেলার মাঠে বিক্ষোভের ঘটনা প্রথম নয়। এরআগে ক্রিকেট, ফুটবল, টেনিস, যে কোনও ম্যাচেই দেখা গিয়েছিল প্রতিবাদ-বিক্ষোভের ছবি। এবার নিরাপত্তা বলয় ভেদ করে প্রতিবাদী স্বয়ং ঢুকে পড়েলন খেলার মাঠে।

লর্ডসে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। জেমস অ্যান্ডারসন প্রথম ওভারে বল করেন। দ্বিতীয় ওভারে বল করার জন্য তৈরি হচ্ছিলেন স্টুয়ার্ট ব্রড। সেই সময়ই দেখা গেল মাঠে দুই জন আন্দোলনকারী ঢুকে পড়েছেন। উভয় বিক্ষোভকারীই মাটিতে এবং বিশেষ করে পিচে কমলা পাউডার পেইন্ট ছড়িয়ে দিতে চেয়েছিলেন।

জনি

কিন্তু বিক্ষোভকারীদের উদ্দেশ্যে সফল হল না। একজন ধরা পড়লেন নিরাপত্তারক্ষীদের কাছে, অন্যজন বন্দি হলেন জনি বেয়ারস্টোর হাতে। ইংল্যান্ড উইকেটরক্ষকই প্রতিবাদকারী পাঁজাকোলা করে তুলে নেন এবং নিজেই মাঠ থেকে বার করে দেন। জনির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

বর্তমানে লন্ডনে 'জাস্ট স্টপ অয়েল' বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা যুক্তরাজ্য সরকারের নতুন তেল, গ্যাস ও কয়লা প্রকল্পের বিরোধিতা করছেন। যত দ্রুত সম্ভব এই সব প্রকল্পের লাইসেন্স বাতিল করার দাবি তুলেছেন তাঁরা। বিক্ষোভকারীদের নিশানায় শুধু ব্রিটিশ সরকার নেই, আছে ক্রিকেটও। বিশ্ব চ্যাম্পিয়নশিপ হোক বা অ্যাশেজ প্রতিবাদীদের জন্য নিরাপত্তা বাড়ানো হয়েছে মাঠের।


এমন অবস্থায় অ্যাশেজের দ্বিতীয় ম্যাচেও তার প্রভাব দেখা গেল। বজ্র আটুঁনি ফক্সা গোরোর মতোই হল। শুধু যে পুলিশ নয়, প্রতিবাদীদের সামাল দিতে তিনিও কম যান না, তা বুঝিয়ে দিলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান। বেয়ারস্টোর প্রতিবাদীকে তুলে নেওয়ার পদ্ধতি পছন্দ হয়েছে অনেকেরই। বেয়ারস্টোর প্রশংসা করেছিল। একই সঙ্গে এর ভিডিয়োটিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।


এই ভিডিও শেয়ার করেছেন ভারতীয় দলের ক্রিকেটার আর অশ্বিন।ভারতীয় স্পিনার লিখেছেন, দ্বিতীয় টেস্টের দুরন্ত শুরু। বেয়ারস্টো ইতিমধ্যেই একটি ভারী জিনিস তুলে নিয়েছে। যদিও এই ঘটনার জন্য বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে।

ইংল্যান্ড

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে ইংল্যান্ড ক্রিকেট দলের ম্যাচ ছিল আয়ারল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচের আগে ইংল্যান্ড দলের বাস আটকে দিয়েছিলেন প্রতিবাদীরা। সেই ছবি পোস্ট করেছিলেন বেয়ারস্টো। সেখানে পুলিশ এবং আন্দোলনকারীদের দেখা গিয়েছিল। বেয়ারস্টো সেই ছবিতে লিখেছিলেন, 'মাঠে ঢুকতে দেরি হলে আমরা দায়ী নই।'
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+