Ashes 2023: টান টান লড়াই, তৃতীয় টেস্টে দুরন্ত প্রত্যাবর্তন ইংল্যান্ডের

এভাবেও ফিরে আসা যায়! অ্যাশেজে দুরন্ত প্রত্যাবর্তন ইংল্যান্ডের। ৪ দিনেই নিষ্পত্তি হল তৃতীয় টেস্ট। প্রথম দুই ম্যাচের মতো এই ম্যাচেও নাটকীয়তার উপাদান কম ছিল না। লড়াইয়ে কখনও অস্ট্রেলিয়া এগিয়েছে, কখনও ইংল্যান্ড। তবে রবিবার বাজিমাত করলেন ব্রিটিশরাই।

হেডিংলেতে তিন উইকেটে জিতে সিরিজ়ে টিকে থাকল ইংল্যান্ড। তৃতীয় টেস্টে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে পরাজিত করল ইংল্যান্ড।

অ্যাশেজ

ইংল্যান্ডের নায়ক হ্যারি ব্রুক। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাট করলেন এই ব্রিটিশ তারকা। তাঁকে সঙ্গ দিলেন ক্রিস ওকস। ৭৫ রান করে দলকে জয়ের দোরগোড়ায় তুলে আউট হন ব্রুক। তাতে অবশ্য জেতায় সমস্যা হল না ইংল্যান্ডের। ওকসের সঙ্গে মিলে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন মার্ক উড।

দ্বিতীয় ইনিংসে ২৫১ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শনিবার দিনের শেষে বিনা উইকেটে ইংল্যান্ডের রান ছিল ২৭। রবিবার সকাল থেকেই অজি বোলাররা ছন্দে ফেরার চেষ্টা করেছেন। তার মধ্যেও জ্যাক ক্রলি ৫৫ বলে ৪৪ রান করেন। যদিও ইংল্যান্ডের বেন ডাকেট ২৩, মঈন আলি, জো রুটরা রান পেলেন না। ফলে একটা সময় চাপ বেড়েছিল ব্রিটিশদের উপর।

ইংল্যান্ড

কিন্তু দলের হয়ে পতন আটকান আইপিএলে ভাল খেলা তারকা হ্যারি ব্রুক। তিনি ৯৩ বলে ৭৫ রান করেছেন। ইনিংসে ছিল নয়টি বাউন্ডারি।সেই সঙ্গে দলকে সিরিজে টিকিয়েও রাখলেন এই ব্রিটিশ ব্যাটসম্যান।
তৃতীয় টেস্টে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। প্ৰথম ইনিংসে অস্ট্রেলিয়া ৬০.৪ ওভারে ১০ উইকেটে ২৬৩ রান করেছিল। টপ অর্ডার পুরোপুরিভাবে ব্যর্থ হলেও অস্ট্রেলিয়াকে একটি সম্মানজনক স্কোরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন মিচেল মার্শ। তিনি ১১৮ বলে ১১৮ রানের একটি আক্রমনাত্মক ইনিংস খেলেন। উড পাঁচ উইকেট নেন।

অজি

তবে অল্প রানের পুঁজি নিয়েও অজিরা লড়াইয়ে দুরন্তভাবে ফিরে আসে। সৌজন্যে দলের নেতা প্যাট কামিন্স। ইংল্যান্ডকে প্রথম ইনিংসে ২৩৭ রানেই অল আউট করে দেয় অজিরা। কামিন্স নেন ৬ উইকেট।
দ্বিতীয় ইনিংসে দাপট দেখান ইংল্যান্ড বোলাররা। ২২৪ রানেই গুটিয়ে যায় অজিরা।

ট্রাভিস হেড ৭৭ রান করেন। ব্রড ও ওকস তিনটি করে উইকেট নেন। চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৫১। তিন উইকেটে জয় পেয়ে সিরিজে টিকে থাকল ইংল্যান্ডা। অ্যাশেজ়ে ২-১ এগিয়ে অস্ট্রেলিয়া। আগামী ১৯ জুলাই থেকে শুরু চতুর্থ টেস্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+