Ashes 2023: লড়াই করেও দলকে জেতাতে ব্যর্থ স্টোকস, লর্ডসেও জয় অস্ট্রেলিয়ার
টি টোয়েন্টির যুগেও অ্যাশেজ টেস্ট ক্রিকেটের উত্তেজনার এক রোমাঞ্চকর লড়াই। লর্ডসে দ্বিতীয় টেস্টেও যা জারি থাকল। শেষদিনে ইংল্যান্ডকে সমতায় ফেরাতে বেন স্কোটস লড়লেন, কিন্তু রূপকথার নায়ক হতে পারলেন না। শতরান করেও তাঁর হাত শূন্য। ইংল্যান্ডকে ৪৩ রানে হারিয়ে সিরিজে ২-০ ফলে এগিয়ে গেল অজিরা।
শেষদিনে উত্তেজনার পারদ কম ছিল না। শেষ দিনে ব্রিটিশদের জয়ের জন্য দরকার ছিল ২৫৭ রানের। অন্যদিকে সিরিজে ব্যবধান বাড়াতে অজিদের দরকার ছিল ৬ উইকেট। আরও এক বার লড়লেন সেই স্টোকস। ২১৪ বলে ১৫৫ রানের একটা দুরন্ত ইনিংস খেললেন ব্রিটিশ অল রাউন্ডার। কিন্তু দলকে জেতাতে পারলেন না।

চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের স্কোর চার উইকেট ১১৪ রান। ৬৭ বলে ৫০ রানে খেলছেন ডাকেট। ৬৬ বলে ২৯ রানে অপরাজিত আছেন স্টোকস।রবিবার প্রথম সেশনে প্রথমে আউট হন বেন ডাকেট। ইংরেজ ওপেনার ৮৩ রান করে আউট হন। ব্যাট করতে নামেন জনি বেয়ারস্টো। তাঁর সঙ্গে স্টোকসের জুটির দিকেই তাকিয়ে ছিল ইংল্যান্ড। কিন্তু ইংল্যান্ড উইকেটরক্ষক দলকে নির্ভরতা দিতে পারলেন না।
১০ রান করেই গ্রিনের বলে আউট হলেন বেয়ারস্টো। লড়াইটা অত্যন্ত কঠিন ছিল স্টোকসের কাছে। তার উপর কোনও ব্যাটসম্যানই তাঁকে সাহায্য করতে পারলেন না। ফলে অধিনায়ক বীরের মতোই লড়লেন, কিন্তু যুদ্ধ জেতাতে পারলেন না।

৩২৭ রানেই থামল ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। প্যাট কামিন্স, স্টার্ক, হ্যাজেলউড তিনটি করে উইকেট নিলেন। প্রথম ম্যাচে দুরন্ত জয়ের পর দ্বিতীয় টেস্টেও জয় তলে নিয়ে অ্যাশেজে অনেকটাই সুবিধা জনক জায়গায় পৌঁছে গেল অস্ট্রেলিয়া।
প্রথম ইনিংসে ৪১৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে অজিরা অল-আউট হয়ে যায় ২৭৯ রানে। ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংসে চারটি উইকেট নেন স্টুয়ার্ট ব্রড। দুটি করে উইকেট পান ওলি রবিনসন এবং জোশ টাঙ্গ। বাকি দুটি উইকেট নিজেদের মধ্যে ভাগ করে নেন অ্যান্ডারসন এবং স্টোকস।

প্রথম ইনিংসে ৩২৫ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। ব্রিটিশদের তাদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ৩৭১ রানের লক্ষ্য তাড়া করে জয়ের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় অস্ট্রেলিয়া। এর চেয়ে বেশি লক্ষ্য তাড়া করে একবারই জিতেছে ইংল্যান্ড। সেটা বাজবলের আবির্ভাবের পরেই গত বছর ভারতের বিপক্ষে এজবাস্টনে মাত্র ৩ উইকেট হারিয়ে ৩৭৮ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে।
কিন্তু প্রতিবার ইতিহাস সৃষ্টি করা যায় না। অন্তত লর্ডসে প্রমাণ পেল ইংল্যান্ড। পর পর দুই টেস্টে হার, ঘরের মাঠে সম্মান বাঁচানোই বড় চ্যালেঞ্জ এখন ইংল্যান্ডের কাছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications