১৬ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরেই কোহলিকে ছাপিয়ে অনন্য রেকর্ড স্মিথের

ষোলো মাস পরে নির্বাসন কাটিয়ে টেস্ট ক্রিকেটে ফিরেই অনন্য রেকর্ড গড়লেন স্টিভ স্মিথ। টপকে গেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে।

ষোলো মাস পরে নির্বাসন কাটিয়ে টেস্ট ক্রিকেটে ফিরেই অনন্য রেকর্ড গড়লেন স্টিভ স্মিথ। টপকে গেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে কেরিয়ারের ২৪তম টেস্ট শতরান করে ফেললেন স্মিথ। বার্মিংহ্যামের সবুজ পিচে প্রথমে ব্যাট করতে নেমে যেখানে অজি ব্যাটসম্যানদের প্রায় সকলেই ঘোল খেয়ে ফিরে গিয়েছেন, সেরকম পিচে দাঁত কামড়ে পড়ে থেকে কেরিয়ারের অন্যতম সেরা শতরান করে ফেললেন তিনি।

১৬ মাস পর ক্রিকেটে ফিরেই কোহলিকে ছাপিয়ে অনন্য রেকর্ড স্মিথের

স্মিথ এদিন ১৪৪ রান করে টপকে গেলেন বিরাট কোহলিকে। সামনে রয়েছেন শুধু অজি কিংবদন্তি ডন ব্র্যাডম্যান। স্মিথ মাত্র ১১৮টি টেস্ট ইনিংসে ২৪তম শতরান করেছেন। সেখানে কোহলি ১২৩টি টেস্ট ইনিংস ও সচিন তেন্ডুলরকর ১২৫টি টেস্ট ইনিংস নিয়েছিলেন। আর ব্র্যাডম্যান মাত্র ৬৬টি ইনিংসে ২৪টি শতরান করেন।

এছাড়া এদিন ২৪তম শতরান করে স্মিথ গ্রেগ চ্যাপেল, ভিভ রিচার্ডস, মহম্মদ ইউসুফদের ছুঁয়ে ফেললেন।

একটা সময় অস্ট্রেলিয়ার ১২২ রানে ৮ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে পিটার সিডলকে সঙ্গে নিয়ে রুখে দাঁড়ান স্মিথ। শেষ অবধি স্মিথের ১৪৪ রানের ইনিংসের সুবাদে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ২৭৪ রানে পৌঁছে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+