অ্যাসেজ ২০১৯: আনস্টপেবল স্টিভ স্মিথ! সিরিজে এখনও পর্যন্ত স্মিথের রানের পরিসংখ্যান
এক বছর পর টেস্ট ক্রিকেটে প্রত্যবর্তন করে আনস্টপেবল স্টিভ স্মিথ! অ্যাসেজ সিরিজ দিয়ে টেস্টে ফিরে ব্যাটে অপ্রতিরোধ্য তিনি।
এক বছর পর টেস্ট ক্রিকেটে প্রত্যবর্তন করে আনস্টপেবল স্টিভ স্মিথ! অ্যাসেজ সিরিজ দিয়ে টেস্টে ফিরে ব্যাটে অপ্রতিরোধ্য তিনি। প্রতি ইনিংসেই বড় রান হাঁকাচ্ছেন স্মিথ।

বল বিকৃতি কলঙ্ক
গত বছর মার্চে দক্ষিণ আফ্রিকা সফরের কেপটাউন টেস্টে বলের আকার পরিবর্তন করে ম্যাচে লড়াইয়ে ফিরতে চেয়েছিলেন। ধরা পড়ায় স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফ্টের বড় শাস্তি হয়। ক্রিকেট থেকে এক বছর নির্বাসিত হন স্মিথ। অস্ট্রেলিয়া দলের অধিনায়কত্বও কেড়ে নেওয়া হয়।
স্মিথের প্রত্যাবর্তন
নির্বাসন কাটিয়ে আইপিএল দিয়ে ক্রিকেটে ফেরেন। এরপর দেশের হয়ে ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ খেলেছেন। সেখানে দলের ব্যাটিংয়ের অন্যতম ত্রাতা ছিলেন। বিশ্বকাপ সেমিফাইনালে ৮৫ রান হাঁকিয়ে একা হাতে ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করেন। এরপর অ্যাসেজ সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটে প্রত্যবর্তন। টেস্টে ফিরে আর পিছন দিকে ফিরে তাকাতে হয়নি তাঁকে।

অ্যাসেজে স্টিভ স্মিথ
এজবাস্টন টেস্ট দিয়ে লাল বলে ক্রিকেটে ফিরে দুই ইনিংসে ১৪৪ ও ১৪২। একা হাতেই ইংল্য়ান্ডকে এজবাস্টন টেস্টে হারিয়ে দেন। এরপর লর্ডস টেস্টে জোফরার বিধ্বংসী বাউন্সারে বারেবারে চোট পেয়েছেন। ঘাড়ে আঘাত পেয়ে মাটিতে লুটিয়েও পড়েন। বাউন্সারের গোলা সামলে প্রথম ইনিংসে ৯২ রান করেছিলেন। গুরুতর চোট পাওয়ায় আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করা হয়নি। পরে বিশ্রামের জন্য হেডিংলি টেস্টে দলে ছিলেন না।
ম্যাঞ্চেস্টার টেস্টে স্মিথ
চোট সারিয়ে সিরিজের চতুর্থ টেস্টে ম্যাঞ্চেস্টারে ব্যাট হাতে নেমে প্রথম ইনিংসে ২১১। আর দ্বিতীয় ইনিংসে ৮২। টেস্ট ফর্ম্যাটে প্রত্যবর্তনের পর তিন টেস্টে পাঁচ ইনিংসে দুটি শতরান, দুটি অর্ধশতরান ও একটি দ্বিশতরান। সব মিলিয়ে সংগ্রহ ৬৭১রান।ব্যাটিং গড় ১৩৪.২। যা দেখে স্মিথের প্রশংসায় ক্রিকেট দুনিয়া বলছে, আনস্টপেবল স্মিথ!












Click it and Unblock the Notifications