অ্যাসেজ ২০১৯:চোট সারিয়ে ফিরে দুরন্ত ছন্দে স্মিথ, লড়াই করে প্রত্যাঘাত অস্ট্রেলিয়ার
ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোডে স্টিভ স্মিথের ব্যাটে ম্যাচে ফিরল অস্ট্রেলিয়া। অ্যাসেজ সিরিজের চতুর্থ টেস্টে প্রথম দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ১৭০ রান তুলল অজিরা।
ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে স্টিভ স্মিথের ব্যাটে ম্যাচে ফিরল অস্ট্রেলিয়া। অ্যাসেজ সিরিজের চতুর্থ টেস্টে প্রথম দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ১৭০ রান তুলল অজিরা।
|
ওপেনিংয়ের ব্যর্থতা
সিরিজে অজি ওপেনাররা চতুর্থ টেস্টেও সুপার ফ্লপ। ওয়ার্নার ফের একবার স্টুয়ার্ট ব্রডের শিকার হয়ে ০ রান সাজঘরে ফেরেন। মার্কাস হ্যারিস ফিরলেন ২৩ রানে। ওপেনিং ধাক্কা কাটিয়ে ওঠার পর অবশ্য স্মিথ ও লাবুশানের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে অজিরা।
|
স্মিথের প্রত্যাবর্তন
লর্ডস টেস্টে জোফরা আর্চারের বাউন্সারে গুরুতর চোট পাওয়ার পর হেডিংলি টেস্টে বিশ্রাম নিয়ে ফের টেস্ট মঞ্চে ফিরলেন স্মিথ। লর্ডস টেস্টে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই ফের শুরু করলেন তিনি। ৯৩ বল খেলে ৭টি বাউন্ডারি হাঁকিয়ে ৬০ রান করেছেন।
লাবুশানের অর্ধশতরান
২৮ রানে ২ উইকেট হারিয়ে ফেলার পর, তিন নম্বরে ব্যাট করতে নেমে ৬৭ রান হাঁকিয়ে ধাক্কা সামলান লাবুশানে। স্মিথের পরিবর্ত হিসেবে লর্ডস টেস্ট খেলেছিলেন। এরপর প্রতিটি ইনিংসেই নিজের জাত চিনিয়েছেন। এদিনও অজিদের সম্মানজনক রানে পৌঁছে দেন। অস্ট্রেলিয়া ক্রিকেটে স্মিথের সঙ্গে এখন আলোচনার কেন্দ্রে লাবুশানে।












Click it and Unblock the Notifications