রেকর্ডবুকে স্টিভ স্মিথ: অ্যাসেজে নজির অজি ব্যাটসম্যানের

বল বিকৃতি কাণ্ডে জড়িয়ে অধিনায়কত্ব হারিয়েছিলেন। এরপর ক্রিকেট থেকে ১ বছরের নির্বাসন।ক্রিকেটে ফেরাটা সত্যিই কঠিন ছিল। সংগ্রাম করে ক্রিকেটে ফিরে এবার ব্যাটসম্যান হিসেবে অ্যাসেজ সিরিজে রেকর্ড গড়লেন স্মিথ

অ্যাসেজ সিরিজে রেকর্ডবুকে নাম তুলে ফেললেন স্টিভ স্মিথ। বল বিকৃতি কাণ্ডে জড়িয়ে অধিনায়কত্ব হারিয়েছিলেন। এরপর ক্রিকেট থেকে ১ বছরের নির্বাসন। ক্রিকেটে ফেরাটা সত্যিই কঠিন ছিল। সংগ্রাম করে ক্রিকেটে ফিরে এবার ব্যাটসম্যান হিসেবে অ্যাসেজ সিরিজে রেকর্ড গড়লেন স্মিথ।

কী রেকর্ড গড়লেন স্মিথ

নিজের রেকর্ড নিজেই ভেঙে দিলেন অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথ। এর আগে অ্যাসেজ সিরিজে টানা ৭টি অর্ধশতরান হাঁকিয়েছিলেন। বুধবার ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অর্ধশতরান হাঁকিয়ে দলের হাল ধরলেন। এটি টেস্ট কেরিয়ারে স্মিথের ২৬তম অর্ধশতরান। যার সুবাদে অ্যাসেজ সিরিজে টানা ৮টি অর্ধশতরান হাঁকিয়ে রেকর্ড গড়লেন স্মিথ। অ্যাসেজ সিরিজের ইতিহাসে স্মিথই প্রথম ব্যাটসম্যান যিনি টানা ৮টি অর্ধশতরান হাঁকালেন।

একনজরে অ্যাসেজ সিরিজে শেষ আট ইনিংসে স্মিথের রান

১) ২৩৯
২)৭৬
৩)১০২*
৪)৮৩
৫)১৪৪
৬)১৪২
৭)৯২
৮)৬০*

প্রসঙ্গত চলতি অ্যাসেজ সিরিজের লর্ডস টেস্টে মাইক হাসির রেকর্ড ভেঙে দেন স্মিথ। এর আগে মাইক হাসি অ্যাসেজে টানা ছয় ইনিংসে অর্ধশতরান হাঁকিয়েছিলেন।

টেস্টের এক নম্বর ব্যাটসম্যান স্মিথ

ম্যাঞ্চেস্টার টেস্টের আগে সাম্প্রতিকতম টেস্ট ব়্যাঙ্কিংয়ের ব্যাটসম্যানদের তালিকায় বিরাটকে সরিয়ে শীর্ষস্থানে উঠে এসেছেন স্টিভ স্মিথ। এই মুহূর্তে স্মিথ এখন বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+