অ্যাসেজ ২০১৯: ব্র্যাডম্যানের ৮৯ বছর পুরনো রেকর্ড ভাঙতে পারেন স্টিভ স্মিথ
ইতিহাসের পাতায় নাম তুলে ফেলতে পারেন স্টিভ স্মিথ। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছ অ্যাসেজ সিরিজের পঞ্চম টেস্ট। এই মুহূর্তে সিরিজে ২-১ এগিয়ে অস্ট্রেলিয়া। ফলে ইংল্যান্ড থেকে অ্যাসেজ ট্রফি নিয়ে ফিরবে অজিরা।
ইতিহাসের পাতায় নাম তুলে ফেলতে পারেন স্টিভ স্মিথ। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছ অ্যাসেজ সিরিজের পঞ্চম টেস্ট। এই মুহূর্তে সিরিজে ২-১ এগিয়ে অস্ট্রেলিয়া। ফলে ইংল্যান্ড থেকে অ্যাসেজ ট্রফি নিয়ে ফিরবে অজিরা। যার সৌজন্যে অজিদের এই অ্যাসেজ রক্ষা, সেই স্টিভ স্মিথ এবার বড় রেকর্ডের সামনে।

ব্র্যাডম্যানের রেকর্ড
অ্যাসেজ সিরিজের ৮৯ বছর পুরনো রেকর্ড ভাঙতে পারেন স্মিথ। ১৯৩০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজ সিরিজের ৫ টেস্ট খেলে ৯৭৪ রান হাঁকিয়েছিলেন ব্র্যাডম্যান। এটাই অ্যাসেজ সিরিজে কোনও ব্যাটসম্যানের করা সর্বোচ্চ রান।

ব্র্যাডম্যানের কীর্তি টপকে যেতে পারেন স্টিভ
চলতি অ্যাসেজ সিরিজে ৫ ইনিংসে ৬৭১ রান করেছেন স্মিথ। অর্থাৎ আর মাত্র ৩০৪ রান হাঁকালেই ব্র্যাডম্যানকে টপকে যাবেন স্টিভ স্মিথ। দুই ইনিংসে এই রান করার সুযোগ পাবেন তিনি।

একনজরে স্মিথের ব্যাটে রান
চলতি অ্যাসেজ সিরিজের পাঁচ ইনিংসে স্মিথের রান যথাক্রমে ১৪৪, ১৪২, ৯২, ২১১, ৮২ রান। জোফরা আর্চারের বলে ঘাড়ে গুরুতর চোট পেয়ে লিডস টেস্ট থেকে বাদ পরেন। এছাড়া লর্ডস টেস্টে চোট পাওয়ায় দ্বিতীয় ইনিংসে ব্য়াট করতে পারেননি স্মিথ। তিন ইনিংস না খেলেই স্টিভের ব্যাটে সিরিজে এখন ৬৭১ রান।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications