ব্র্যাডম্যানের রেকর্ড ছাড়াও স্মিথের সামনে সুনীল গাভাসকর, ভিভ রিচার্ডসের কীর্তি ছাপিয়ে যাওয়ার সুযোগ

অ্যাসেজ সিরিজের পঞ্চম টেস্টে একাধিক কিংবদন্তি ব্যাটসম্যানকে ছাপিয়ে যাওয়ার সুযোগের সামনে স্টিভ স্মিথ। চলতি অ্যাসেজ সিরিজে ৩ টেস্টে ৫ ইনিংস ব্যাট করেছেন।

অ্যাসেজ সিরিজের পঞ্চম টেস্টে একাধিক কিংবদন্তি ব্যাটসম্যানকে ছাপিয়ে যাওয়ার সুযোগের সামনে স্টিভ স্মিথ। চলতি অ্যাসেজ সিরিজে ৩ টেস্টে ৫ ইনিংস ব্যাট করেছেন।

স্মিথের ব্যাটে রান

স্মিথের ব্যাটে রান

ইংল্যান্ডের মাটিতে অ্যাসেজ সিরিজে স্টিভ স্মিথের ব্যাটে এখনও পর্যন্ত সংগ্রহ মোট ৬৭১ রান। প্রথম টেস্টে জোড়া শতরান করেছিলেন।এজবাস্টেন সংগ্রহ ছিল ১৪৪ ও ১৪২ রান। এরপর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৯২। আর্চারের বলে ঘাড়ে গুরুতর চোট পাওয়ায় দ্বিতীয় ইনিংসে আর ব্যাটিং করতে পারেননি। ম্যাঞ্চেস্টার টেস্টে ফিরে এরপর ২১১ ও ৮২ রান করেন।

কিংবদন্তি ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙার সুযোগ

কিংবদন্তি ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙার সুযোগ

১৯৩০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজের ৫ টেস্টে ৯৭৪ রান হাঁকিয়েছিলেন। অ্যাসেজ সিরিজের ইতিহাসে এটাই কোনও ব্যাটসম্যানের সর্বোচ্চ রান। ওভালে পঞ্চম টেস্টে দুই ইনিংসে ৩০৪ রান হাঁকালেই এই নজির টপকে যেতে পারেন স্মিথ।

কিংবদন্তি ভিভ রিচার্ডসের কীর্তি ভাঙতে পারেন স্টিভ

কিংবদন্তি ভিভ রিচার্ডসের কীর্তি ভাঙতে পারেন স্টিভ

শুধু ব্র্যাডম্যানই নয়, ভিভ রিচার্ডসের রেকর্ড ভাঙার সামনে দাঁড়িয়ে রয়েছেন স্মিথ। স্টিভের ব্যাটে দুই ইনিংস মিলিয়ে ১৫৯ রান এলে ভিভকে টপকে যেতে পারেন স্মিথ। ৫ ম্যাচের সিরিজে ১৯৭৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ ৮২৯ রান হাঁকিয়েছিলেন ভিভ রিচার্ডস। স্মিথের মতো সেবার ভিভও সিরিজে এক ম্যাচ কম খেলেছিলেন।

সুনীল গাভাসকরের কীর্তি ভাঙার দোরগোড়ায় স্টিভ

সুনীল গাভাসকরের কীর্তি ভাঙার দোরগোড়ায় স্টিভ

ভিভের মতো সুনীল গাভাসকরের কীর্তি টপকে যেতে পারেন স্মিথ। ১৯৭০-৭১ মরসুমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চার টেস্টে ৭৭৪ রান হাঁকিয়ে নজির গড়েছিলেন। চলতি অ্যাসেজে আর মাত্র ১০৩ রান করলেই এই কীর্তি ছাপিয়ে যাবেন স্মিথ।

 ফ্যাব ফোরের মধ্যে টেস্টে সবেচেয়ে বেশি রান করার নজিরের মুখে স্মিথ

ফ্যাব ফোরের মধ্যে টেস্টে সবেচেয়ে বেশি রান করার নজিরের মুখে স্মিথ

ফ্যাব ফোরের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি রান হাঁকানোর কীর্তি গড়ে ফেলতে পারেন স্মিথ। এই মুহূর্তে বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি রান রয়েছে জো রুটে(৬৯৬৫ রান), দু'নম্বরে রয়েছেন স্মিথ(৬৮৭০), তিনে বিরাট(৬৭৪৯রান) চারে কেন উইলিয়ামসন( ৬১৬৩রান)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+