Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

স্মিথের অ্যাসেজ: একনজরে সিরিজ শেষে কী কী নজির গড়লেন স্মিথ

স্বপ্নের প্রত্যবর্তন! বল বিকৃতি কেলেঙ্কারিতে জড়িয়ে ক্রিকেট থেকে এক বছর নির্বাসনে ছিলেন। এরপর টেস্ট ক্রিকেটে ফিরে স্বপ্নের কামব্যাক স্টিভ স্মিথের।

স্বপ্নের প্রত্যবর্তন! বল বিকৃতি কেলেঙ্কারিতে জড়িয়ে ক্রিকেট থেকে এক বছর নির্বাসনে ছিলেন। এরপর টেস্ট ক্রিকেটে ফিরে স্বপ্নের কামব্যাক স্টিভ স্মিথের। অ্যাসেজ সিরিজের সাত ইনিংস ব্যাট করে ৭৭৪ রান করলেন স্মিথ। ইনিংস প্রতি গড় ১১০.৫৪! অবিশ্বাস্য এই ব্যাটিং করেই ক্রিকেটার হিসেবে নিজের হারানো গৌরব ফিরে পেলেন স্মিথ। একনজরে অ্যাসেজ সিরিজে স্মিথ কী কী কীর্তি গড়লেন?

কিংবদন্তি সুনীল গাভাসকরকে ছুঁলেন স্টিভ স্মিথ

১৯৭১ সালে ৫ টেস্টের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৭৪ রান করেছিলেন সুনীল গাভাসকর। কেরিয়ারে কোনও টেস্ট সিরিজে এটাই গাভাসকরের সর্বোচ্চ রান। অ্যাসেজ সিরিজে ৭৭৪ রান করে গাভাসকরের সেই কীর্তি ছুঁয়ে ফেললেন স্মিথ। গাভাসকরের মতো স্মিথও চোটের কারণে এক টেস্ট খেলেলনি।

২৫ বছর পর টেস্ট সিরিজে এক ব্যাটসম্যানের ঝুলিতে ৭৭০ + রান

২৫ বছর পর টেস্ট সিরিজে এক ব্যাটসম্যানের ঝুলিতে ৭৭০ + রান

২৫ বছর আগে, ১৯৯৪ সালে এক সিরিজে ব্রায়ান লারা ৭৭৮ রান হাঁকিয়েছিলেন। তারপর অ্যাসেজ ২০১৯ -এ ৭৭৪ রান করলেন স্মিথ।

কোন এক প্রতিপক্ষের বিরুদ্ধে টানা ১০ ম্যাচে পঞ্চাশ প্লাস রান

এর আগে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টানা ৯ ম্যাচে অর্ধশতরান করার রেকর্ড ছিল পাকিস্তানের ইনজিমাম উল হকের। তাঁকে টপকে ইংল্যান্ডের বিরুদ্ধে টানা ১০টি ইনিংসে হাফ সেঞ্চুরি করলেন স্মিথ।

অ্যাসেজ সিরিজে পঞ্চম সর্বাধিক রান প্রাপক

অ্যাসেজ সিরিজে পঞ্চম সর্বাধিক রান প্রাপক

অ্যাসেজ সিরিজের ইতিহাসে সর্বাধিক রান প্রাপকদের তালিকায় চার নম্বরে রয়েছেন স্মিথ।
১) ডন ব্র্যাডম্যান (৯৭৪ রান- ১৯৩০ অ্যাসেজ)
২) ওয়ালি হ্যামন্ড( ১৯২৮-২৯ সিরিজে ৯০৫ রান করেন ওয়ালি হ্যামন্ড
৩) মার্ক টেলর( ১৯৮৯ সালে ৮৩৯ রান করেন)
৪) ডন ব্র্যাডম্যান(১৯৩৬-৩৭ সিরিজে ৮১০ রান করেছিলেন ব্র্যাডম্যান)
৫) স্টিভ স্মিথ- ৭৭৪ রান, ২০১৯ অ্যাসেজ

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+