বিরাট কোহলির থেকে স্মিথকে কেন এগিয়ে রাখলেন ল্যাঙ্গার

অ্যাসেজ সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে স্মিথের জোড়া শতরান দেখে কোহলির থেকে স্টিভ স্মিথকে একটু হলেও এগিয়ে রাখলেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার।

অ্যাসেজ সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে স্মিথের জোড়া শতরান দেখে কোহলির থেকে স্টিভ স্মিথকে একটু হলেও এগিয়ে রাখলেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার।

১৬ মাস পর টেস্টে ফিরে জোড়া শতরানে প্রত্যাবর্তন

এজবাস্টন মহারণে কঠিন পরিস্থিতিতে দুই ইনিংসেই শতরান করেন স্মিথ। প্রথম ইনিংসে একসময় ইংল্যান্ড পেসারের সামনে আত্মসমর্পণ করে ১২২/৮ পৌঁছে গিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর একার কাঁধে ভর করে দলকে ২৮৪ রানে পৌঁছ দেন স্মিথ। ব্যাটে ১৪৪ রানের দামি ইনিংস খেলেন টেস্টের প্রাক্তন এক নম্বর। সেই রানে ভর করেই এজবাস্টন মহারণে ফেরে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে এরপর স্মিথের ১৪২ রানের ইনিংসে ভর করে ৪৮৭ রান তুলে ম্যাচ জিততে ইংল্যান্ডকে ৩৯৮রানের টার্গেট দেয় অজিরা।

১৬ মাসে পর টেস্ট ক্রিকেটে ফিরে দুই ইনিংসে অনবদ্য ক্রিকেট খেলে দেশকে ম্যাচ জেতানোয় টেস্ট আঙিনায় বিরাট কোহলির থেকে স্মিথকে এগিয়ে রাখলেন অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার।

অজি কোচ যা বললেন

ল্যাঙ্গার বলেন,'কোহলি অবশ্যই সেরা, কিন্তু এজবাস্টনের জোড়া শতরানের পর স্মিথকে একটু হলেও এগিয়ে রাখবে।নেটেও ওকে আউট করা খুব কঠিন। স্মিথের সবেচেয়ে বড় সম্পদ ওর মনসংযোগ।সত্যিই স্মিথ মানেই ক্রিকেটে একটা চরিত্র! মানসিক জোরে ওকে হারানো খুব কঠিন'

টেস্টের বিশ্বব়্যাঙ্কিং

কেপকাউন টেস্টে বল বিকৃতি কাণ্ডে ধরা পড়ার পর এক বছর ক্রিকেট থেকে নির্বাসনে থাকায় টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান হারান স্মিথ। এই মুহূর্তে স্মিথের জায়গা নিয়েছেন বিরাট কোহলি। প্রত্যাবর্তনের পর এজবাস্টনের দুরন্ত ব্যাটিং করার সুবাদে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ৩ নম্বরে উঠে এলেন স্মিথ।

কোহলি-স্মিথ দুজনেরই শতরানের সংখ্যা সমান

টেস্টে স্মিথ-কোহলি, দুই ক্রিকেটারেরই হাড্ডাহাড্ডি লড়াই। দুই ব্যাটসম্যানেরই ২৫টি করে সেঞ্চুরি রয়েছে। অন্যদিকে স্মিথের অর্ধশতরান সংখ্যা ২৪টি, বিরাটের সেখানে ২০টি অর্ধশতরান। কোহলি আবার ৬টি দ্বিশতরান হাঁকিয়েছেন, স্মিথের সেখানে ২টি দ্বিশতরান রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+