বল হাতে ৬ উইকেট, ব্যাটে শতরান, টেস্ট অভিষেকের আগে বিধ্বংসী মেজাজে জোফরা আর্চার
অ্যাসেজ সিরিজের শুরুতেই চোটের কবলে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। তাঁর পরিবর্তে দ্বিতীয় টেস্টে সুযোগ পেতে চলেছেন জোফরা আর্চার।
অ্যাসেজ সিরিজের শুরুতেই চোটের কবলে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। তাঁর পরিবর্তে দ্বিতীয় টেস্টে সুযোগ পেতে চলেছেন জোফরা আর্চার। লর্ডস টেস্ট দিয়েই অভিষেক করতে পারেন ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো নায়ক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লর্ডস টেস্টে মাঠে নামার আগে আগুনে বোলিং পারফর্ম্যান্স আর্চারের
|
সাসেক্সের হয়ে ৬ উইকেট নিলেন জোফরা
ইংল্যান্ডের হয়ে সীমিত ওভারে সাফল্য পাওয়ার পর আসন্ন সপ্তাহে টেস্ট ফর্ম্যাটে অভিষেক করতে চলেছেন। তার আগে কাউন্টি ক্রিকেটে গ্লসেস্টারশায়ারের বিরুদ্ধে সাসেক্সের হয়ে এক ইনিংসে ৬টি উইকেট তুলে নিলেন ডানহাতি পেসার। ১২.১ ওভার হাত ঘুরিয়ে ২৭ রান খরচ করে ৬ উইকেট তুলে নিয়েছেন আর্চার।
|
ব্যাটেও ঝড় তুললেন
ম্যাচে ৬ উইকেট তুলে নেওয়ার পাশাপাশি ব্যাটে শতরান করেন জোফরা। ৬ নম্বরে ব্যাট করতে এসে ৯৯ বল খেলে ১০৮ রানের ঝড়ো ইনিংস খেলেন ব্রিটিশ পেসার। ১৩ রানের মাথায় একবার অবশ্য স্লিপে জীবনদান পান আর্চার।
|
বিশ্বকাপের স্বপ্নের ফর্ম ধরে রেখেই অ্যাসেজে নামবেন আর্চার
বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২০টি উইকেট তুলে নিয়েছিলেন আর্চার। তাঁর আগুনে বোলিংয়ে ভর করেই সেমিতে অস্ট্রেলিয়া ও ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের জন্য বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। বিশ্বকাপের সুপার ওভারে কিউয়িদের ১৫ রানে বেঁধে রেখে ইংল্যান্ডকে বিশ্বকাপ দিয়েছিলেন আর্চার। বিশ্বকাপের স্বপ্নের সেই ফর্ম ধরে রেখেই এবার অ্যাসেজে নামতে চলেছেন আর্চার। তাঁর আগে ব্যাটে-বলে বিধ্বংসী পারফর্ম্যান্স ব্রিটিশ পেসারের।












Click it and Unblock the Notifications