অ্যাসেজ ২০১৯: স্মিথের প্রত্যাবর্তন দেখে কী বললেন সচিন তেন্ডুলকর?

অ্যাসেজ সিরিজের প্রথম টেস্ট জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

অ্যাসেজ সিরিজের প্রথম টেস্ট জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। এজবাস্টনে অজিরা ম্যাচ জিতল ২৫১ রানের বড় ব্যবধানে। দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে অস্ট্রেলিয়ার হয়ে ম্যাচ জেতান প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ

কেপটাউন টেস্ট টু এজবাস্টন! 'খলনায়ক' থেকে 'নতুন নায়ক' স্মিথ!

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে কেপটাউন টেস্টে তাঁর অধিনায়কত্বে বল বিকৃতির কুকীর্তি হওয়ায় ক্রিকেট থেকে এক বছরের জন্য নির্বাসিত হয়েছিলেন। এক বছর পর এজবাস্টন টেস্ট দিয়ে পাঁচদিনের ক্রিকেটে প্রত্যাবর্তন! আর প্রত্যাবর্তনেই 'খলনায়ক' থেকে স্মিথ আজ অস্ট্রেলিয়ার 'নতুন নায়ক'।

এজবাস্টনে দুই ইনিংসেই শতরান করে অস্ট্রেলিয়ার ত্রাতা স্মিথ

স্মিথের জোড়া শতরানে ভর করেই অ্যাসেজ সিরিজের এজবাস্টন টেস্ট জিতে (২৫১ রানে) পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। দুই ইনিংসেই অজিদের ত্রাতা হয়ে দাঁড়ান স্মিথ।

প্রথম ইনিংসে ১২২/৮ থেকে একার কাঁধে দলকে ২৮৪ রানের সম্মানজনক রানে পৌঁছে দিয়েছিলেন। প্রথম ইনিংসে ১৪৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে স্মিথের ১৪২ রানে ভর করে ৪৮৭ রান তোলে অস্ট্রেলিয়া।

স্মিথকে নিয়ে কী লিখলেন সচিন?

টেস্ট ক্রিকেটে বিশ্বের প্রাক্তন এক নম্বর ব্যাটসম্যান স্মিথের এমন প্রত্যাবর্তন দেখে এবার প্রশংসা করলেন ক্রিকেটঈশ্বর সচিন রমেশ তেন্ডুলকর।

লিটল মাস্টার সচিন টুইটে লিখেছেন, 'স্মিথকে অভিনন্দন।টেস্ট ক্রিকেটে দারুণ প্রত্যাবর্তন।' সঙ্গে ন্যাথান লায়নেরও প্রশংসা করেছেন কিংবদন্তি সচিন। ইংল্য়ান্ডের বিরুদ্ধে ম্যাচের পঞ্চম দিনে দ্বিতীয় ইনিংসে ৪৯ রান খরচ করে ৬ উইকেট তুলে নিয়েছেন তিনি।

Australia win!

A superb performance with bat and ball, especially in the second innings, sees them take a 1-0 lead in the 2019 men's Ashes.#Ashes pic.twitter.com/1W5ACF0ktJ
— ICC (@ICC) August 5, 2019

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+