কেরিয়ারের সেরা ফর্মে স্টোকস, পৌঁছলেন কেরিয়ারের সেরা ব়্যাঙ্কিংয়ে

অ্যাসেজ সিরিজের হেডিংলে টেস্টে ইংল্যান্ডের লাস্ট ম্যান স্য়ান্ডিং হয়ে দাঁড়িয়েছিলেন। একা হাতেই শেষটায় ১৩৫ রানে অপরাজিত থেকে ব্রিটিশদের চলতি সিরিজে প্রথম জয়ের স্বাদ দিয়েছেন বেঞ্জামিন অ্যান্ড্রু স্টোকস।

অ্যাসেজ সিরিজের হেডিংলে টেস্টে ইংল্যান্ডের লাস্ট ম্যান স্যান্ডিং হয়ে দাঁড়িয়েছিলেন। একা হাতে শেষটায় ১৩৫ রানে অপরাজিত থেকে ব্রিটিশদের চলতি সিরিজে প্রথম জয়ের স্বাদ দিয়েছেন বেঞ্জামিন অ্যান্ড্রু স্টোকস। এবার অবিশ্বাস্য ইনিংসের সুফল পেলেন তিনি।

টেস্ট অলরাউন্ডারদের ব়্যাঙ্কিংয়ে উন্নতি

কেরিয়ারের সেরা টেস্ট ব়্যাঙ্কিংয়ে পৌঁছলেন স্টোকস। হেডিংলে টেস্টের পর প্রকাশিত নতুন টেস্ট ব়্যাঙ্কিংয়ে অল-রাউন্ডারদের তালিকায় ২ নম্বরে উঠে এলেন বেঞ্জামিন। রেটিং পয়েন্ট ৪১১।

একনজরে টেস্ট অল-রাউন্ডারদের তালিকায় প্রথম পাঁচ

১) জেসন হোল্ডার
২) বেন স্টোকস
৩) শাকিব আল হাসান
৪) রবীন্দ্র জাদেজা
৫)ভার্নন ফিলেন্ডার

ব্যাটসম্যানদের তালিকাতেও উন্নতি

১৩৫ রানে অপরাজিত থেকে ইংল্যান্ডকে অ্যাসেজে প্রত্যাবর্তন করিয়ে নায়ক বেন। এবার টেস্ট ব্যাটসম্যানদের ক্রমতালিকাতেও উন্নতি করলেন। ব্যাটসম্যানদের তালিকায় ১৩ নম্বরে উঠে এলেন স্টোকস। তাঁর রেটিং পয়েন্ট ৬৯৩। অন্যদিকে শীর্ষস্থান ধরে রাখলেন বিরাট কোহলি, দুইয়ে স্মিথ, তিনে কেন উইলিয়ামসন। চারে পূজারা।

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দুই ইনিংসে ভালো খেলে ব়্যাঙ্কিংয়ে উন্নতি অজিঙ্ক রাহানের

প্রথম ইনিংসে ৮১ রানের পর দ্বিতীয় ইনিংসে ১০২! রাহানের দুই ইনিংসের বড় রানের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করেছে ভারত। এবার ব়্যাঙ্কিংয়ে উন্নতি করলেন অজিঙ্ক। টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ১১ নম্বরে উঠে এলেন ভারতের সহঅধিনায়ক।

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+