অবিশ্বাস্য ইনিংসের রহস্য ফাঁস করলেন স্টোকস, এই দুই জিনিস খেয়ে ২২ গজে বাজিমাত বেনের

অবিশ্বাস্য! অতিমানবীয় ইনিংস! রবিবার হেডিংলেতে ১৩৫ রানে অপরাজিত থেকে অজি বোলারদের সামনে একা কুম্ভ হয়ে ইংল্যান্ডকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন বেন স্টোকস।

অবিশ্বাস্য! অতিমানবীয় ইনিংস! রবিবার হেডিংলেতে ১৩৫ রানে অপরাজিত থেকে অজি বোলারদের সামনে একা কুম্ভ হয়ে ইংল্যান্ডকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন বেন স্টোকস। অ্যাসেজ তথা টেস্ট ক্রিকেটের ইতিহাসে তাঁর এই হার না মানা ইনিংস ক্রিকেট প্রেমীদের হৃদয়ে গেঁথে থাকবে। এবার অবিশ্বাস্য ইনিংসের রহস্য ফাঁস করলেন স্টোকস

-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-

কী সেই রহস্য?

স্টোকস জানিয়েছেন আগের রাতে ফ্রায়েড চিকেন আর চকোলেট খেয়েছিলেন। এরপর সকালে উঠে স্রেফ দু'কাপ কফি খেয়ে খেলতে নেমে পড়েন। বাকি আর কিছুই খাওয়া হয়নি। এই খেয়েই বাইশ গজে নেমে বাজিমাত করেছেন স্টোকস। স্পোর্টস ডায়েটিশিয়ানরা এই ফর্মুলা শুনে চমকে গেলেও এই দুই খাবার খেয়েই পরদিন বাইশ গজ কাঁপিয়ে দেন।

লিচকে সঙ্গী করে দশম উইকেটে ৭৬ রানের পার্টনারশিপ স্টোকসের

ইংল্যান্ড যখন নবম উইকেট হারিয়েছিল, স্কোরবার্ডে তখন ২৮৬ রান! এরপর জ্যাক লিচকে সঙ্গী করে দশম উইকেটে ৭৬ রান যোগ করেন। যার মধ্যে স্টোকস একাই করেন ৭৪ রান। সব মিলিয়ে ২১৯ বল খেলে স্টোকসের সংগ্রহ অপরাজিত ১৩৫। ৩৩০ মিনিট ব্যাট করে ইংল্যান্ডকে জয়ী করে অ্যাসেজের লড়াইয়ে ফেরান স্টোকস।

স্টেকসকে ফুটবল ক্লাবের অফার

ইংল্যান্ড জুড়ে এখন স্টোকস বন্দনা!লিডসের মহাকাব্যিক ইনিংসের পর নতুন ক্লাবে খেলার প্রস্তাব পেয়েছেন বেন। প্রস্তাব এসেছে নিউক্যাসল ইউনাইটেড থেকে। দলের কোচ স্টিভ ব্রুস জানিয়েছেন, দলের সেন্টার হাফ পজিশনটা স্টোকসের জন্য সযত্নে রাখা রইল'

ছবি সৌজন্য ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+