রূপকথার ইনিংসের পর ফুটবল ক্লাবে খেলার প্রস্তাব পেলেন বেন স্টোকস

লিডসের মহাকাব্যিক ইনিংসের পর নতুন ক্লাবে খেলার প্রস্তাব পেলেন ইংল্যান্ডের বেন স্টোকস। ইংল্যান্ডের তারকা অল-রাউন্ডারকে সেন্টার হাফে পজিশনে খেলানোর ইচ্ছাপ্রকাশ করেছে স্টোকসের পছন্দের ফুটবল ক্লাব।

লিডসের মহাকাব্যিক ইনিংসের পর নতুন ক্লাবে খেলার প্রস্তাব পেলেন ইংল্যান্ডের বেন স্টোকস। ক্লাব বলতেই আইপিএল বা কোনও জনপ্রিয় ক্রিকেট লিগের অফারের কথা মাথায় এলেও স্টোকসকে সেন্টার হাফ পজিশনে খেলানোর ইচ্ছাপ্রকাশ করেছে বেনের পছন্দের ফুটবল ক্লাব।

ফুটবল ক্লাবের থেকে প্রস্তাব পেলেন স্টোকস

প্রস্তাব এসেছে নিউক্যাসল ইউনাইটেড থেকে। এই দলের কোচ স্টিভ ব্রুস জানিয়েছেন, দলের সেন্টার হাফ পজিশনটা স্টোকসের জন্য সযত্নে রাখা রইল। সম্প্রতি ঘরের মাঠে টটেনহ্যামকে হারিয়েছে নিউক্যাসল। সেই জয়ের চেয়েও দলের কাছে স্টোকসের রূপকথার ইনিংস ও মহাকাব্যিক হার না মানা লড়াই এখন ইতিহাসের পাতায় ঢুকে গিয়েছে। ঘটনার পর একদিন কেটে গেলেও স্টোকসের ইনিংসে মোহিত ক্রিকেটবিশ্ব। আর নিউক্যাসল কোচ বলেছেন, 'পরের সপ্তাহেই চাইলে স্টোকস নিউক্যাসেলে যোগ দিতে পারে। ওকে আমি সেন্টার হাফে খেলাতে চাইব।'

রূপকথার ইনিংসের ঝলক

৩৫৯ রানের পাহাড় তাড়া করতে নেমে শেষ উইকেটে লিচের সঙ্গে স্কোরবোর্ডে ৭৬ রান জুড়েছেন স্টোকস। যার মধ্যে একাই করেন ৭৪ রান। সব মিলিয়ে ১৩৫ রানে অপরাজিত থেকে রূপকথা লেখেন বেন।

অতিমানবীয় ইনিংসে ইংল্যান্ডকে অ্যাসেজের লড়াইয়ে ফেরালেন

স্টোকসের অতিমানবীয় ইনিংসে ভর করে অ্যাসেজের লড়াইয়ে ফিরেছে ইংল্যান্ড। স্টোকসরা লিডস টেস্ট জেতায় অ্যাসেজের ফল এখন ১-১।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+