অ্যাসেজ ২০১৯: লর্ডস টেস্ট শুরুর আগে যে তিন কারণে চাঙ্গা হতে পারে ইংল্যান্ড

ঘরের মাঠে অ্যাসেজ খেলতে নেমে শুরুতেই জোর ধাক্কা খেলেছে ইংল্যান্ড। এজবাস্টনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরুটা ভালো করেও ২৫১ রানের বড় ব্যবধানে ম্যাচ হেরেছে তারা।

ঘরের মাঠে অ্যাসেজ খেলতে নেমে শুরুতেই জোর ধাক্কা খেলেছে ইংল্যান্ড। এজবাস্টনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরুটা ভালো করেও ২৫১ রানের বড় ব্যবধানে ম্যাচ হেরেছে তারা। ক্রিকেট বিশ্বকাপ জয়ের পর এই হার ইংল্যান্ডের আত্মবিশ্বাস নাড়িয়ে দিয়েছে বলা চলে। একনজরে দেখে নেওয়া যাক, বুধবার লর্ডসে দ্বিতীয় টেস্ট শুরুর আগে কাঁধ ঝুঁকে পড়া ইংল্যান্ডকে চাঙ্গা করতে পারে, যে তিন কারণ

জোফরা আর্চার

জেমস অ্যান্ডারসনের চোট, তাঁর পরিবর্তে দ্বিতীয় টেস্টে দলে ঢুকতে চলেছেন জোফরা আর্চার। লর্ডস টেস্ট দিয়েই পাঁচ দিনের ক্রিকেটে অভিষেক করতে চলেছেন ডানহাতি পেসার।এই জোফরাই বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে ২০ উইকেট নিয়ে ব্রিটিশদের বিশ্বচ্যাম্পিয়ন করেছেন। টেস্ট অভিষেকে এবার ইংল্যান্ডকে অ্যাসেজের লড়াইয়ে ফেরাতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

লর্ডসে ক্রিস ওকসের টেস্ট রেকর্ড

লর্ডসে বরাবরই বিধ্বংসী বোলিং করেন ইংল্যান্ডের অল-রাউন্ডার ক্রিস ওকস। জুলাইয়ে ঐতিহাসিক লর্ডসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট তুলে নিয়েছেন(১৭/৬)। সব মিলিয়ে এই মাঠে ৪ টেস্ট খেলে ব্যাটে ২৭৪ রান ও বলে ২৪টি উইকেট তুলে নিয়েছেন ওকস। এই মাঠে তিন বার পাঁচ বা তার বেশি উইকেট পেয়েছেন ওকস। সেই সঙ্গে লর্ডসে একটি টেস্ট শতরানও রয়েছে ওকসের।

অস্ট্রেলিয়ার টপ অর্ডারের ব্যর্থতা

অস্ট্রেলিয়ার টপ অর্ডারের ব্যর্থতা

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের চার ইনিংসেই অজিদের টপ অর্ডার ব্যার্থ হয়েছে। চার ইনিংস মিলিয়ে ওয়ার্নার ও ব্যানক্রাফ্টের জুটির সংগ্রহ মাত্র ২৫ রান। দুই ইনিংসে দুবারই ওয়ার্নারকে আউট করেছেন স্টুয়ার্ট ব্রড। অজিদের এই দুর্বলতা ইংল্যান্ড কাজে লাগাতে পারে কিনা, সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+