করোনার আবহে আইপিএল শুরুর দিন প্রায় ঠিক করে ফেলেছে বিসিসিআই!

করোনার আবহে আইপিএল শুরুর দিন প্রায় ঠিক করে ফেলেছে বিসিসিআই!

করোনা ভাইরাসের আবহে চলতি বছর আইপিএল হবেই। কবে শুরু হচ্ছে টুর্নামেন্ট, তা বিসিসিআই কোনও আভাস না দিলেও এই ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে লেখালেখি। তারই ফাঁকে এক রিপোর্টে দাবি করা হয়েছে, আগামী সেপ্টেম্বরেই শুরু হবে আইপিএল। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

কবে শুরু আইপিএল

কবে শুরু আইপিএল

এক রিপোর্টে বলা হয়েছে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে নাকি শুরু হচ্ছে আইপিএল। ৭ নভেম্বর পর্যন্ত টুর্নামেন্ট চলবে বলে জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ইস্যুতে নেটিজেনরা লেখালেখিও শুরু করেছে।

সূচি প্রকাশ কবে

সূচি প্রকাশ কবে

বিসিসিআইয়ের অ্যাপেক্স কমিটির বৈঠকে আইপিএলের সূচিও মোটামুটি ঠিক হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। অগাস্টের প্রথম সপ্তাহে সেই সূচি প্রকাশিত হবে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।

বিসিসিআইয়ের মুখে কুলুপ

বিসিসিআইয়ের মুখে কুলুপ

শুক্রবার টেলি কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে বসেছিল বিসিসিআইয়ের অ্যাপেক্স কমিটি। সেই বৈঠকে আইপিএল শুরুর দিন এবং সূচি চূড়ান্ত করা হয়নি বলে ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছে। তবে করোনা ভাইরাসের জেরে চলতি বছরের টুর্নামেন্ট যে ভারতের বাইরে হতে চলেছে, তা প্রায় নিশ্চিত।

সূচিতে কাটছাঁট

সূচিতে কাটছাঁট

করোনা ভাইরাসের জেরে আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডার ওলোট-পালোট হয়ে যাওয়ায় আইপিএলের সূচিতেও কাটছাঁট হতে পারে বলে বিসিসিআই সূত্রে খবর। পাঁচ থেকে ছয় সপ্তাহের মধ্যে টুর্নামেন্ট শেষ করে দেওয়া হতে পারে বলে প্রাথমিক ভাবে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+